Authentic Zone

Authentic Zone সুলভ মূল্যে নির্ভরযোগ্য পন্যের সমাহার।

সিংহের চামড়া গায়ে দিলেই যেমন গাধা সিংহ হয়ে যায় না, তেমনি কাউকে অনুকরণ করে নিজেকে তার মতো বানাতে চাইলেও পুরোপুরি সফল হওয়া...
18/12/2025

সিংহের চামড়া গায়ে দিলেই যেমন গাধা সিংহ হয়ে যায় না, তেমনি কাউকে অনুকরণ করে নিজেকে তার মতো বানাতে চাইলেও পুরোপুরি সফল হওয়া যায় না। কারণ কিছু বিষয় আল্লাহপ্রদত্ত, যা কখনোই ধার করা যায় না। কাক ময়ূরের পুচ্ছ লাগালেও কাকই থাকে; তার কর্কশ ডাক বারবার তার প্রকৃত পরিচয় প্রকাশ করে দেয়।
কথায় আছে, “যার বিদ্যা যত কম, তার বিদ্যার বড়াই তত বেশি।” ভেতরে শিক্ষা বা জ্ঞানের ঘাটতি থাকলে, তা প্রাতিষ্ঠানিক হোক কিংবা অভিজ্ঞতালব্ধ, মানুষ তখন নিজের পাণ্ডিত্য প্রমাণ করতে অযাচিত জ্ঞান জাহির করতে ব্যস্ত হয়ে পড়ে। অজ্ঞতার ওপর যখন অহংকারের প্রলেপ পড়ে, তখন তা বিষের মতো কাজ করে।
অল্প বিদ্যার উপর- জ্ঞানীর মুখোশ পরে, জ্ঞানীর ভান ধরে কেউ হয়তো সাময়িক হাততালি পেতে পারে, কিন্তু দিনশেষে তার শব্দচয়ন, আচরণ ও দৃষ্টিভঙ্গিই আসল পরিচয় উন্মোচন করে দেয়। কিছু না জানা লজ্জার নয়; লজ্জার হলো না জেনেও সবজান্তার ভান করা। কেবল কাউকে অনুকরণের জন্য একটি কৃত্রিম সত্তা ধারণ করা প্রকৃত অর্থেই নির্লজ্জতা। নিজের মৌলিকত্ব হারানোই পৃথিবীর সবচেয়ে বড় লজ্জাহীনতা।

Address

হাউজ নংঃ ৩১৮, উত্তর ফায়দাবাদ, দক্ষিনখান, উত্তরা, ঢাকা।
Dhaka
1230

Telephone

+8801911180370

Website

Alerts

Be the first to know and let us send you an email when Authentic Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Authentic Zone:

Share