Kabab-e-Zaika

Kabab-e-Zaika Your go-to destination for authentic homemade Desi and Bengali food, freshly prepared and packed with love.

We specialize in flavorful kababs, comforting curries, and ready-to-eat or frozen meals perfect for busy weekdays or special gatherings.

পোলাও রোস্ট। ❤️আমাদের এই পোলাও রোস্ট পার পারসন হিসেবও কাস্টমাইজ করে নিতে পারবেন। প্যাকেজ ডিটেইল খুব শিঘ্রই পোস্ট করা হবে
22/05/2025

পোলাও রোস্ট। ❤️
আমাদের এই পোলাও রোস্ট পার পারসন হিসেবও কাস্টমাইজ করে নিতে পারবেন। প্যাকেজ ডিটেইল খুব শিঘ্রই পোস্ট করা হবে

আমি এখন পর্যন্ত ৩ ধরনের কাবাব বেশি বানিয়েছি। তার মধ্যে সবচেয়ে বেশি সবাই যেটা পছন্দ করে সেটা হলো চিকেন কাবাব। আমার কাবা...
20/05/2025

আমি এখন পর্যন্ত ৩ ধরনের কাবাব বেশি বানিয়েছি। তার মধ্যে সবচেয়ে বেশি সবাই যেটা পছন্দ করে সেটা হলো চিকেন কাবাব। আমার কাবাবের স্পেশালিটি যেটা আমার মনে হয় তা হল আমি শীল পাটাতে বেটে কাবাব বানাই। সত্যি বলতে পাটায় বাটা অনেক ঝামেলার হলেও আমি সব ভাবে ট্রাই করে দেখেছি কিন্তু পাটায় বাটা কাবাব এর টেস্ট অন্য কোনও ভাবে পাওয়া যায় না। আপনারা যারা বাসায় কাবাব বানাবেন আমার এই টিপস টা ট্রাই করে দেখবেন। আর যারা ঝামেলা করতে পারবেন না তারা একবার হলেও আমাদের কাবাব ট্রাই করে দেখতে পারেন। কথা দিচ্ছি নিরাশ হবেন না ।
ফ্রোজেন কিংবা ফ্রাইড ২ ভাবেই পাওয়া যাবে আমাদের কাছে ।

19/05/2025

আমার পথচলার শুরু – এক টুকরো গল্প…
মেয়েদের ছোটবেলা থেকেই আমার মেয়েদের বান্ধবীরা একটাই কথা বলত —
"আন্টির কাবাব খাবো!"
এই কথাটা শুনে আমি হাসতাম, কিন্তু আনন্দ ও হত ।
ওদের ভালোবাসা, ওদের জোরাজুরির মধ্যেই ছিল আমার রান্নার প্রতি অনুপ্রেরণা।
একসময় সারাটা দিন আমার কেটে যেত — মেয়েদের স্কুল, পড়াশোনা, টিফিন, হোমওয়ার্ক, আর একসাথে গল্প-আড্ডা।
তারা বড় হয়ে গেছে এখন। পড়াশোনা আর নিজের কাজ নিয়ে ব্যস্ত।

আর আমি?

আমি ভাবলাম, এই অবসরের সময়টুকু কেন শুধু স্মৃতিচারণে কাটাবো?
যেখানে এতজনের কাছে আমার রান্নার প্রশংসা পেয়েছি ।

এই পেজটা সেই ইচ্ছের ছোট্ট এক শুরু।
বাসার তৈরি কাবাব, ফ্রোজেন আইটেম নিয়ে — আপনাদের জন্য।
যারা আমার মেয়েদের মতো বলবে, "আন্টির কাবাব খাবো!" — তাদের জন্যই এই পথচলা।

Address

Elephant Road
Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kabab-e-Zaika posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share