chef's woke

chef's woke Good food service is our passion.

08/03/2025

আমার গায়ের মিষ্টি দারুণ প্রাকৃতিক সব ছায়া,
নাও ডুবেছে ঘর ভেঙ্গেছে তবে বেশি মায়া।
জমির বাদে জমি বসেছে সবুজ ফসল ঘিরে,
রাখাল ছেলে বাজায় বাঁশি বকশি নদীর তীরে।
বসন্তের ঐ মিষ্টি হাওয়া বইছে গতর জুরে,
দিক দিগন্তে ছুটে বেড়ায় দেখবে ঘূড়ি ছুরে।

07/03/2025

শান্তির প্রকল্প,,
রাস্তার এক কাজ ধরেছি দেখতে দারুণ ভারী,
দু-পাশে নদের পানি থৈ থৈ গাছে সারি সারি।
তারপরে সব মেঠোপথ দুলফা শিকড় পাশে,
লতাপাতা দে উড়িয়ে খোলা হাওয়া এসে।
মন জুড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করি,
ঠাঁই দাঁড়িয়ে ঐ দেখা যায় চির চেনা তরি।
অস্ত যাওয়া সূর্যের কিরণ মেখেছে নদের গায়ে,
কাঁচা মাটি ছুঁয়ে হলদে আভা দেখছি ডানে বায়ে।

07/03/2025

তুমি এক সন্ধ্যা অর্পণ করো মোরে,
যার সূর্য অস্ত যাবার ভান ধরেছে সবে।
হাসেম চাচার বড়ই গাছে ঝিঁঝিঁ পোকা ডাকে,
ঝাঁকে ঝাঁকে পাখিরা সব নীড়ে ফিরে আসে।
ঐ বেলাতে বেশ লেগেছে মনের কোণে টুঁটি,
বলার জন্যে অনুরোধে সাড়া ফেলেছে ছুটি।

আজ বেলা থেকেই অনেক দূরে চলে এসেছি,অন্য কোন দিন বলবো।

05/03/2025

সুখ খুঁজে পাবার আশায় বুক বেঁধেছে রাধা,
প্রেম সাগরে ডুব‌েছে দিল্ জাতির জন্য বাধা।
মান্য করেনি ধর্ম-যাযক উপেক্ষা করিয়াছে শেষ,
পরিহাস সকল পিষে দিয়ে হলো নিরূদ্ধেশ।
মাস কয়েক বাদে বাজে লোকের ফাঁদে ডালিয়াছে পা,
বোধগম্য হলো শেষে নিজের মতে মিশে হারিয়াছে সান্ত্বনা।

05/03/2025

আমি কাঁটা তারের বেড়া দেয়া পথে পা বাড়ালুম,
অপর দিগন্তে অগ্নি স্ফুলিঙ্গ বিদ্যমান সূর্যের তাপ থেকে অধিক,
আমার ছোট নয়নে তার প্রদর্শনী অবয়ব
ছিল মানবতার সংকেত,
তার উল্কাপাত আচরণে মিশ্রিত না হোক কোন ধ্বংসাত্মক জীবন।

03/03/2025

মনের ঝুম বৃষ্টি ভেজা রাত জেগে থেকে আবশ্যক কেটে যাবে।
তাই বলে কি পাখি উড়ে যায়নি তার ভাঙ্গা পেন্সিলে আঁকা নীড়ে,
মেরামতের তাগিদ জানায়নি প্রকৃতির নিয়ম মেনে?
ঠিকানা খুঁজে পাবার, আশায় বুক বেঁধেছে ঘিরে।

26/02/2025

খোদার রাহে পথিক হইবার ইচ্ছে টুকু ছেড়ে,
ভবের জীবন -যাপন করেছি দাম্ভিকতার ভিড়ে।
ঢাকঢোল পিটে বিদ্বেষের ভিটে হারিয়াছি লাজ,
ভ্রূক্ষেপ করিনি খোদারাদেশ ন মানি ভদ্র সমাজ।
বিভোর কেটেছে কতকাল মোর বদ্ধ ছিল আঁখি,
শেষ লগ্নে আসিয়াছে ডাক খাচা ছেড়ে যাবে পাখি।
কালিমা শাহাদাত পরে লাশের খাটিয়া কাঁধে করে হবে আগুয়ান।
শূণ্য খাঁচা রবে পরে দেখনি কি ন-জওয়ান??

26/02/2025

হায় আফসোস,
স্বপ্নগুলো ভেসে যেতে লাগলো স্রোতে গা ভাসিয়ে,
কচুরিপানার মত।
বিশ্বাস ফুরিয়ে গেছে,
নিঃশ্বাস অন্ত হবার আগে।
কোনো শাখা নদী কি আছে,
যেথায় স্বস্তির ঠাঁই হবে?

25/02/2025

নীল নক্ষত্র,
ভারসাম্যহীন এই আমাকে,
কব অথৈ সাগর জলে জিইয়ে রেখে দিবো।
তবে জালানি খাত রক্ষায় নতুন সূর্য উদয় হোক।
মনের দিদারে আকুল আবেদন,
খারিজ করো উলকো বাতাসের এই অবাধ যাতায়াত।

25/02/2025

সুহাসিনী,
এক ছোট্ট ডিঙি নৌকা ডুবে যাবার ভয়,
সমুদ্রের তলদেশ বে-লাগাম অচিন পথিক,
তবু আমায় তুলে নিলে তোমার ডিঙি নায়ে।

24/02/2025

অনুরোধ,
মোর ঘরের ঝংকারে ভাঙ্গা চালা,
ফুটো বেয়ে বৃষ্টির পানি মোর গতরে প্রবেশ করে।
তবু তুই থেকে যাও মোর ভাঙ্গা চালার ঘরে,
পরগাছার মতো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ।

24/02/2025

কৃতজ্ঞ,
আমার দিলে কোন ভিটে মাটি নেই,
তবু স্বার্থহীনতার ন্যায়
কবুল করেছো,
এক অধম প্রহরীকে।

Address

Mohammad Pur
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when chef's woke posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share