RomZan

Website

RomZan hello,
please follow my page

ফুটবল ইতিহাসে অসংখ্য কিংবদন্তি বিশ্বকাপ জিতেছেন। কেউ টানা দুটি আসরে শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন, কেউ অধিনায়ক হিসেবে দেশকে বিশ্ব...
25/07/2026

ফুটবল ইতিহাসে অসংখ্য কিংবদন্তি বিশ্বকাপ জিতেছেন। কেউ টানা দুটি আসরে শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন, কেউ অধিনায়ক হিসেবে দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করেছেন। কিন্তু তিনটি বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি গড়তে পেরেছেন মাত্র একজন। তিনি ব্রাজিলের কালো মানিক পেলে।

১৯৫৮ সালে সুইডেনে আয়োজিত বিশ্বকাপে মাত্র ১৭ বছর বয়সে প্রথমবার বিশ্বমঞ্চে পা রাখেন পেলে। চোটের কারণে ব্রাজিলের প্রথম দুটি ম্যাচে খেলতে না পারলেও সুযোগ পাওয়ার পর দ্রুত নিজের প্রতিভার জানান দেন। কোয়ার্টার ফাইনালে ওয়েলসের বিপক্ষে গোল করে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলদাতা হয়ে ওঠেন তিনি।

সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে হ্যাটট্রিক করেন পেলে। এরপর স্বাগতিক সুইডেনের বিপক্ষে ফাইনালে করেন আরও দুটি গোল। ব্রাজিল ম্যাচটি ৫-২ ব্যবধানে জিতে প্রথমবার বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে। ফাইনালে পেলের একটি গোল আজও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম নান্দনিক গোল হিসেবে স্মরণ করা হয়। মাত্র ১৭ বছর বয়সে পুরো বিশ্বকে চমকে দিয়ে তিনি জানান দিয়েছিলেন, ফুটবলে নতুন এক সম্রাটের আগমন ঘটেছে।

১৯৬২ সালে চিলি বিশ্বকাপেও ব্রাজিল দলের সদস্য ছিলেন পেলে। প্রথম ম্যাচেই মেক্সিকোর বিপক্ষে গোল করেন। তবে পরের ম্যাচে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি। পেলের অনুপস্থিতিতেও গারিঞ্চার অসাধারণ নৈপুণ্যে ব্রাজিল টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতে। ফলে মাত্র ২১ বছর বয়সেই দুবারের বিশ্বচ্যাম্পিয়ন হয়ে যান পেলে।

১৯৬৬ সালের বিশ্বকাপ ছিল তাঁর জন্য হতাশার। প্রতিপক্ষের কঠোর আঘাত এবং চোটের কারণে ব্রাজিল গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। সেই ব্যর্থতার পর পেলে আর বিশ্বকাপে না খেলার কথাও ভেবেছিলেন।

কিন্তু ১৯৭০ সালে মেক্সিকোয় তিনি ফিরে আসেন আরও পরিণত ও ভয়ংকর রূপে। জাইরজিনহো, রিভেলিনো, তোস্তাও ও কার্লোস আলবার্তোদের নিয়ে গড়া ব্রাজিল দল খেলেছিল মোহনীয় ফুটবল। ফাইনালে ইতালিকে ৪-১ গোলে হারানোর ম্যাচে পেলে একটি গোল করেন এবং কার্লোস আলবার্তোর বিখ্যাত গোল তৈরিতেও ভূমিকা রাখেন।

তৃতীয়বার বিশ্বকাপ জিতে পেলে এমন এক রেকর্ড গড়েন, যা আজও কেউ স্পর্শ করতে পারেননি। ১৯৫৮ সালের বিস্ময়বালক থেকে ১৯৭০ সালের পূর্ণাঙ্গ নেতা, তিন বিশ্বকাপজুড়ে তাঁর যাত্রাই তাঁকে ফুটবলের চিরন্তন সম্রাটে পরিণত করেছে।
সংগ্রহ ইতিহাসের গল্প

ক্রিস্টিয়ানো রোনালদোর শরীরে কোনো ট্যাটু নেই- অসংখ্য ট্যাটুপ্রেমী ফুটবলারের ভিড়ে বিষয়টি সহজেই চোখে পড়ে। ২০১৪ সালে প্রকাশি...
18/07/2026

ক্রিস্টিয়ানো রোনালদোর শরীরে কোনো ট্যাটু নেই- অসংখ্য ট্যাটুপ্রেমী ফুটবলারের ভিড়ে বিষয়টি সহজেই চোখে পড়ে। ২০১৪ সালে প্রকাশিত এক প্রতিবেদনে রোনালদোর বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, তিনি ঘন ঘন র/ক্ত/দা/ন করেন বলেই ট্যাটু করাননি।

মূলত নতুন ট্যাটু করার পর নির্দিষ্ট সময় পর্যন্ত রক্তদান স্থগিত রাখতে হতে পারে। কারণ অপরিষ্কার বা পুনর্ব্যবহৃত সুচ ও অনিরাপদ সরঞ্জামের মাধ্যমে হেপাটাইটিসসহ র/ক্ত/বা/হি/ত সংক্রমণ ছড়ানোর ঝুঁকি থাকে।

এই অপেক্ষার সময় দেশ ও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ভিন্ন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি নির্দেশনায় নতুন ট্যাটু বা শরীর ছিদ্র করার পর ছয় মাস অপেক্ষার কথা বলা হয়েছে। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবার র/ক্ত/দা/ন বিভাগ চার মাস অপেক্ষা করতে বলে।

আবার যুক্তরাষ্ট্রের রেডক্রসের নিয়মে নিয়ন্ত্রিত ও অনুমোদিত প্রতিষ্ঠানে জীবাণুমুক্ত সুচ এবং একবার ব্যবহারযোগ্য কালি দিয়ে ট্যাটু করা হলে অনেক ক্ষেত্রে তাৎক্ষণিকভাবেও র/ক্ত/দা/ন করা যায়; অনিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে ট্যাটু করালে তিন মাস অপেক্ষা করতে হয়।
Collected itihaser golpo

Hello
03/01/2026

Hello

Address

Dhaka, Savar
Dhaka
1340

Alerts

Be the first to know and let us send you an email when RomZan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category