24/05/2026
অদ্য ২৪-০৫-২৬ ইং Beautiful Chunarughat এর পক্ষ থেকে রামগঙ্গায় পাহাড়ি ঢলে ভেঙে পড়া চা বাগান ও পর্যটন এরিয়া রক্ষা করার জন্য চুনারুঘাট উপজেলা ইউএনও মহোদয় জনাব গালীব চৌধুরীর সাথে আলোচনায় বসা হয় এবং বিউটিফুল চুনারুঘাট অর্গানাইজেশনের পক্ষ থেকে রামগঙ্গাকে বাঁচানোর জন্য ইউএনও মহোদয় বরাবর বাধ রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্মারকলিপি প্রধান করা হয়।
তাৎক্ষণিক চুনারুঘাট উপজেলা ইউএনও মহোদয় বাধ রক্ষার প্রয়োজনীয় সকল ব্যবস্তা গ্রহণে আশ্বস্ত করে চুনারুঘাট পৌরসভা ইঞ্জিনিয়ার জনাব টিটন দাস সাহেব কে উল্লেখিত স্থান পরিদর্শন করে রিপোর্ট প্রধান করার নির্দেশ দেন। এবং পৌরসভা ইন্জিনিয়ার জনাব টিটন দাস সাহেব বিউটিফুল চুনারুঘাট অর্গানাইজেশনের পৃষ্ঠপোষক জনাব Moshiur Rahman Khan এবং বিউটিফুল চুনারুঘাট অর্গানাইজেশনের টিম মেম্বারদের সাথে নিয়ে তাৎক্ষণিক উল্লেখিত স্থান পরিদর্শন করেন।