Zayan's cake

Zayan's cake কেক ডেজার্ট

Alhamdulillah for everything   #    # #1.5pound # ,good food.
21/12/2024

Alhamdulillah for everything
#
#
#1.5pound #
,good food.

আসসালামু আলাইকুম। পেইজটা আমার মতোই ঘুমিয়ে চলে।অনেক দিন কোন পোস্ট করা হয়না। দেশের বর্তমান পরিস্থিতি আল্লাহ রহমত দান করুন।...
27/08/2024

আসসালামু আলাইকুম।

পেইজটা আমার মতোই ঘুমিয়ে চলে।অনেক দিন কোন পোস্ট করা হয়না।
দেশের বর্তমান পরিস্থিতি আল্লাহ রহমত দান করুন। সকল বিপদ আপদ থেকে আমাদের হেফাজত করুন। বানভাসি মানুষকে আল্লাহ হেফাজত করুন।

05/06/2024

জিলহজ্জ মাস নিয়ে বিস্তারিত........ 🍀
১) জিলহজ্জ মাস কবে শুরু?

৭ জুন শুক্রবার যিলক্বদ মাসের ২৯ দিন শেষ হবে। ঐ দিন সন্ধ্যায় চাঁদ দেখতে হবে।

২) রোযা রাখবো কবে?

যদি চাঁদ ৭ জুন সন্ধ্যায় চাঁদ দেখা যায় তাহলে ঐ দিন রাতেই সাহরি খেয়ে ৮ জুন শনিবার থেকে রোযা রাখা শুরু করতে হবে।
(সেই ভাবেই প্রস্তুতি গ্রহণ করবেন)
আর যদি ৭ তারিখ চাঁদ দেখা না যায় তাহলে ৮ তারিখ শনিবার রাতে সাহরি খেয়ে ০৯ তারিখ রবিবার থেকে রোযা রাখতে হবে।

৩) কতগুলো রাখবো?

রোযা মোট ৯ টা (১ থেকে ৯ যিলহজ্জ)। সবগুলো রাখাই উত্তম।
সব না পারলে সাধ্যমতো রাখবেন।
অন্তত কিছু না হলেও শেষের দুটো রোযা (৮, ৯ যিলহজ্জ) বা শেষ (৯ যিলহজ্জ) একটা রোযা রাখা উচিত।

এগুলো নফল রোযা।
কেউ না রাখলে গুনাহ হবে না।
কেউ আবার ভাববেন না যে রাখতেই হবে। আপনার ইচ্ছা, আপনি আপনার আখিরাত কেমন ভাবে গড়বেন।

৪) শুনেছি ঈদের আগের দিন রোযা রাখা হারাম?

ভুল শুনেছেন।
বছরের ৫ দিন রোযা রাখা হারাম।
শাওয়ালের ১ তারিখ (রোযার ঈদের দিন), যিলহজ্বের ১০, ১১, ১২, ১৩ তারিখ (কুরবানি ঈদের দিন ও পরের ৩ দিন)। মোট ৫দিন।

এছাড়া শুধু শুক্রবার একদিন এবং শুধু শনিবার একদিন সাধারণ নফল রোযা রাখা নিষেধ।
তবে এর সাথে আরো একটি করে রোযা রাখলে রাখা যায়।

৫) আমি তো কুরবানী দিবো না তাহলে?

এই রোযা গুলো নফল।
কুরবানীর সাথে সম্পর্ক না।
আপনি রাখলে সওয়াব পাবেন।
না রাখলে সমস্যা নাই।

৬ ) শুনেছি যারা কুরবানী করবে তারা নখ চুল ইত্যাদি কাটবে না?

জী। যারা কুরবানী করবে তাদের জন্য সুন্নাত হলো যিলহজ্ব শুরুর পর থেকে কুরবানী না করা পর্যন্ত চুল, ন, গুপ্তাঙ্গের লোম পরিষ্কার না করা।
এজন্য যিলহজ্জ মাস শুরুর আগেই এই কাজ গুলো করে নিতে হবে।
যারা কুরবানী করবে না তারাও এই আমল গুলো করলে সওয়াব পাবে ইনশাআল্লাহ। নারী পুরুষ ছেলে মেয়ে সবাই করতে পারবে এই আমল।
এই আমল করতে চাইলে ৭ জুন সন্ধ্যার আগেই সব কিছু পরিষ্কার করে নিতে হবে। আপনি সেই ভাবেই প্রস্তুতি গ্রহণ করবেন।

৭) রোযা রাখতে গিয়ে যদি সাহরি খেতে না পারি?

সাহরি খাওয়া সুন্নাত।
ইচ্ছা করে ত্যাগ করা যাবে না।
যদি ঘুমের কারনে টের না পাওয়া যায় তাহলে কিছু না খেয়ে শুধু নিয়ত করে রাখলেই রোযা হবে।
নফল রোযা রাখছি বললেই হবে। অন্যদিকে রোযা রাখার জন্য সাহরি করলেই নিয়ত হয়ে যাবে (ইনশাআল্লাহ) মুখে না বল্লেও চলবে।

৮ ) আরাফার দু'আ ও তাকবীরে তাশরীক কি?

আরাফার দুআ আরাফার দিনে পড়তে হয়। তবে সেটা অন্যান্য যেকোন সময়ও পড়া যাবে।
দু'আটি হলো -

لاَ إِلٰهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
(লা ইলাহা ইল্লাল্লহু
ওয়াহ্'দাহু লা শারিকালাহু লাহুল মুল্ কু ওয়া লাহুল হা'মদু ওয়া হুওয়া আ'লা কুল্লি শাই ইং কদির)

এছাড়া নীচের তাসবীহটি বেশী বেশী পড়বেন।

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ وَسُبْحَانَ اللهِ الْعَظِيْمِ
(সুবহা'নাল্লহি ওয়াবিহা'মদিহি ওয়া সুবহা'নাল্লহিল আ'যীম)

আর তাকবীরে তাশরীক প্রত্যেক বালেগ পুরুষ ও নারীর উপর ফরয নামায শেষ করে একবার উচ্চস্বরে পড়া ওয়াজিব। নারীরা নিজে শুনতে পারবে এমনভাবে পড়বে। বেশি উচু স্বরে পড়বে না।

তাকবীর হল -
اَللهُ أكْبَرُ، اَللهُ أكْبَرُ،
لاَ إِلَهَ إِلاَّ اللهُ، وَاللهُ أَكْبَرُ، اَللهُ أَكْبَرُ ﻭ ﻟِﻠّﻪ الحَمْدُ

(আল্লহু আকবার, আল্লহু আকবার। লা-ইলাহা ইল্লাল্লহু ওয়াল্লহু আকবার। আল্লহু আকবার ওয়ালিল্লাহিল হা'মদ)

▪️কবে কখন পড়বেন?

০৯ যিলহজ্জ = ফজর যোহর আছর মাগরিব ইশা
১০ যিলহজ্জ = ফজর যোহর আছর মাগরিব ইশা
১১ যিলহজ্জ = ফজর যোহর আছর মাগরিব ইশা
১২ যিলহজ্জ = ফজর যোহর আছর মাগরিব ইশা
১৩ যিলহজ্জ = ফজর যোহর আছর।

সকল ওয়াক্তে ফরয নামাযের সালাম ফিরানোর পরপর একবার পুরুষেরা উচ্চ স্বরে পড়বেন আর নারীরা নিজে শোনার মত পড়বেন।
সুন্নাত, নফল, ওয়াজিব নামাযে পড়া লাগবে না।

১০) মহিলাদের কি কুরবানী করতে হয়?

জী। কুরবানীর শর্ত পূরণ হলেই করতে হবে।
যদি সোনা রূপা ও নগদ অর্থ আলাদা ভাবে বা এক সাথে ৪৩০০০ টাকা বা এর বেশি হয় তাহলে কুরবানী করতে হবে।
এটা আনুমানিক হিসাব বললাম।
বাজার থেকে ৫২.৫ ভরি রূপার বিক্রয় দাম জেনে নিবেন।

৯) ঈদ কবে হবে?

যিলহজ্ব মাসের ১০ তারিখ ঈদ হয়।
চাঁদ দেখার পর হিসাব করলেই পাবেন।
১৭ জুন বা ১৮ জুন যেকোন একদিন হবে।

১০) এখন কি যাকাত দেওয়া যাবে?

জী যাবে। যাকাত যেকোন সময় দেওয়া যায়।
যার যাকাত যখন ফরয হয় তখন দিয়ে দেওয়াই উত্তম।

১১) আরাফার রোযা কবে?

আরাফার রোযা ঈদের আগের দিন।
বাংলাদেশে ঈদ সৌদির একদিন পরে হয়।
তাই আলেমগণ বলেন ঈদের আগের দুই দিন রোযা রাখতে।

১২) যারা অন্য দেশে থাকে তারা কবে রোযা রাখবে?

যার যার দেশের চাঁদ দেখার উপর নির্ভর করে রাখবে।
এজন্য চাঁদ কবে উঠছে খেয়াল রাখতে হবে।
সাহরি ও ইফতারের সময়সূচী অনলাইন বা গুগল থেকে জেনে নিবেন।
সংগৃহীত

Alhamdulillah for everything   #   cream frosting   da moment          made food good and healthy food.
05/05/2024

Alhamdulillah for everything

# cream frosting
da moment


made food good and healthy food.

ঈদ মুবারাক🌙তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
10/04/2024

ঈদ মুবারাক🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম

রমাদান মোবারক
11/03/2024

রমাদান মোবারক

25/02/2024

হালুয়া রুটি হোক আর আড্ডা হোক শবে বরাতে ইয়াং জেনারেশনকে ঘুরাঘুরি করতে দেন৷ দলবেধে মসজিদে মসজিদে দ্বীনি হালাকাহয়, বায়তুল মোকাররমে, আজিমপুরে ঘুরতে দেন। ছুটতে দেন।

যারা হালুয়া খায়, নতুন পাঞ্জাবি পরে ঘুরে বেড়ায় ওরা কেউই তা ইবাদাত মনে করে করেনা। সবাই সারারাত ঘুরে, তারাও ঘুরে। মুরুব্বিদের সালাম দেয়, ছোটদের আদর করে। দাদা দাদি পরদাদা বা ফ্যামেলির অন্যদের কবরের পাশে গিয়ে সুরা পড়ে, দোয়া করে। আজিমপুর কবরস্তানে বাবার সাথে যায়, দাদা দাদির কবর চিনে আসে।

এই প্রজন্ম বড় হলে তার শৈশব কৈশোর ও তারুণ্যের দিনগুলো স্মরণ করবে, অন্তত...অন্তত তার শেকড় যে ইসলাম তা মনে পড়বে। সে যে একজন মুসলিম তা মনে পড়বে।

এই মনে পড়াটাই বা কম কিসে? এটা আমার নিকট অনেক অনেক গুরুত্বপূর্ণ।

নিজেকে চেনা, ধর্ম, কালচার এবং নিজের শেকড়কে চেনাটা কম নয়, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

যে ইসলামই চিনে নাই, তাওহিদ চিনে নাই, রেসালাত পরিচিত নয় যার কাছে, সারাক্ষণ অপসংস্কৃতির স্রোতে অজানা গন্তব্যে ভেসে চলছে তাকে বিদয়াত বুঝালে কিইবা বুঝবে প্রিয় হাদারাত?

আপনি রাগ করলেও, ফতোয়া দিলেও কিছুই করার নেই। আমি এই অনির্দিষ্ট গন্তব্যে চলা প্রজন্মকে যদি পাই বুকে টেনে বলব আজ শবে বরাত। সুযোগ থাকলে ওদের মুখে হালুয়া তুলে দিয়ে বলব, ইয়া আইয়ুহাশ শাবাব, আজ শবে বরাত৷ শবে বরাত মোবারক।

©

Alhamdulillah for everything মিষ্টি শুভ্র একটা রং।কেকে রং যতো হাল্কা হবে ক্রিমের  টেস্ট ঠিক ততোটাই ভালো হবে।রংয়ের চাকচিক...
23/02/2024

Alhamdulillah for everything


মিষ্টি শুভ্র একটা রং।কেকে রং যতো হাল্কা হবে ক্রিমের টেস্ট ঠিক ততোটাই ভালো হবে।রংয়ের চাকচিক্য টেস্ট নষ্ট করে দেয়।

আমি আমার পোস্টে সব সময়ই লিখে থাকি আপনাদের অর্ডারের পরই আমি কেক তৈরি করে থাকি। দয়া করে মিনিমাম ১দিন আগে অর্ডার করবেন। আপনারা হঠাৎ করে কল দিয়ে কেক চাইলে দেওয়া সম্ভব হয়না কারন আমি অর্ডারের পরই তৈরী করে থাকি।বিশেষ দিনগুলোতে কেক অর্ডার করতে একটু হাতে সময় নিয়ে অর্ডার করবেন।

আপনাদের বিশ্বাস এবং আস্হা থেকেই আমি অর্ডার পেয়ে থাকি কিন্তু যখন অর্ডার আসার পর না বলতে হয় তখন সেটা সত্যিই দুঃখ জনক।

দয়া করে ১ দিন আগে অর্ডার করবেন।

ফাগুনের শুভেচ্ছা 💛💛💛💛ঋতুরাজ বসন্ত আর ভালোবাসা দিবসে সবাইকে জানায় নিরন্তর ভালোবাসা ❤️❤️💛💛❤️❤️
14/02/2024

ফাগুনের শুভেচ্ছা 💛💛💛💛
ঋতুরাজ বসন্ত আর ভালোবাসা দিবসে সবাইকে জানায় নিরন্তর ভালোবাসা ❤️❤️💛💛❤️❤️

Alhamdulillah for everything   #   If u need plz inbox me minimum 24hours ago
04/02/2024

Alhamdulillah for everything
#


If u need plz inbox me minimum 24hours ago

Alhamdulillah for everything   #     made food good and healthy food  customer  of thnx becoz Again Trust meIf u need pl...
06/01/2024

Alhamdulillah for everything
#


made food good and healthy food

customer
of thnx becoz Again Trust me
If u need plz inbox me
Like comment &share plz

Alhamdulillah for everything   #     made food good and healthy food  customer  of thnx becoz Again Trust meIf u need pl...
06/01/2024

Alhamdulillah for everything
#


made food good and healthy food

customer
of thnx becoz Again Trust me
If u need plz inbox me
Like comment &share plz

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zayan's cake posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share