21/01/2025
যে মানুষটা আপনার জন্য পাগল, একদিন তার পাগলামো থেমে যাবে। অবহেলা পেলে, আপনাকে ছাড়া এক মূহুর্ত থাকতে না পারা সেই মানুষটাও একদিন একলা থাকতে শিখে যাবে। সময় বদলায়, বদলে যায় অনুভূতিগুলো।
আজ যাকে সস্তা ভেবে অবহেলা করছেন, সেও একদিন আপনাকে ভুলে যাবে। তাই সম্পর্কের যত্ন নিন, যেখানে যতটুকু প্রাপ্য, ঠিক ততটাই দিন। মনে রাখবেন, পাথরে অনুভূতি জাগে না। আজ অবহেলায় হারালে, একদিন তাকেই ফিরে পেতে কাঁদতে হবে। সময় সবকিছুর হিসাব ঠিকই বুঝিয়ে দেবে।