29/01/2023
আসসালামু আলাইকুম!
শুভ সময়;
আপনারা জেনে আনন্দিত হবেন যে, আমি ও আমার সহধর্মিণী মিলে একটি অনলাইন বিজনেস মার্কেট খুলতে যাচ্ছি। ১ ফেব্রুয়ারি, ২০২৩ থেকে পন্য সামগ্রী আপনাদের বাসায় পৌছে দেয়ার চেষ্টা থাকবে।
নাম দিয়েছি- রুপকথা মার্ট (জেডএস এন্টারপ্রাইজ)
Mart ( ZS Enterprise)
সকলের সহযোগিতা, দোয়া, আশীর্বাদ ও শুভকামনা চাই।
কেন বিজনেস শুরু করছি!-
১. দুজনে চাকরি করে যা আয় হয়, বর্তমানে সংসার চালানো কঠিন।
২. অনেকদিন ধরে পর্যবেক্ষণ করছি, বাজারে অধিকাংশ পন্য ভেজালে সয়লাব। ভোক্তা পন্যের উপর আস্থা ও বিশ্বাস হারাচ্ছে।
৩. উৎপাদক বা প্রান্তিক কৃষক উৎপাদিত পন্যের প্রকৃত মূল্য পাচ্ছে না। তা মাঝ ব্যবসায়ীরা শহরে বা আপনার বাসায় পৌছে দিলেও উচ্চমূল্য ধার্য করে আপনার কষ্টে পয়সা পকেট পুরছে। সাথে হয়তো পন্যের গুণগত মান ঠিক থাকছে না।
৪. বিভিন্ন জেলা ভিত্তিক পরিচিত বা সিম্বলিক পন্য দিন দিন বিরল হয়ে যাচ্ছে।
৫. ব্যবসায়ে কিছু ইসলামিকনীতি রয়েছে- ব্যবস্যা নবীর সুন্নত। এবং যেকোনো ব্যবসায়ে সর্বোচ্চ ২০-৩০% মুনাফা করা যায়; এর বেশি হলে তা হারাম বলে গন্য হয়। বা বেশি মুনাফা অসামর্থ্য মানুষকে নিঃসার্থ ও নীরবে দিয়ে দিতে হয় (এটাই জেনে এসেছি)
৬. অনেক ব্যবসায়ী- সততা, আস্থা, বিশ্বাস রাখতে ব্যর্থ।
৭. কোনো উৎসব আসলে' যেমন ঈদ, রমজান মাস, পূজাপার্বণ ; হু হু করে ইচ্ছে খুশিমতো দাম বাড়িয়ে দেয়া হচ্ছে। কোনো দুর্যোগ আসলে পন্য লাগামহীন দাম হয়ে যাচ্ছে।
আরো অনেক ঘটনা, যা সবাই অবগত।
আমাদের ব্যবসার লক্ষ্য ঃ-
*আস্থা ও বিস্বাস এবং সততার সাথে বিজনেস করা।
*পন্যের গুণগত মান অনুযায়ী সঠিক দামে আপনার ঘরে সহিসালামতে পৌছে দেয়া।
* যে কোন পন্যে সমস্যা মনে হলে ১০০% মানিব্যাক গ্যারান্টি।
* একেবারে প্রান্তিক উৎপাদক বা কৃষকের কাছ থেকে নিজ হাতে নিয়ে ভোক্তাদের কাছে পৌছে দেয়া।
*আমাদের ব্যবসায়ে কোনো প্রকার মধ্যস্বতভোগীকে মুনাফা ভোগ করার কোনো সুযোগ নেই। তাই সুলভমূল্যে গুনগত মান ঠিক রেখে আপনারা আপনাদের কষ্টের টাকায় পন্য পাবেন।
*নির্দিষ্ট সময়ে পন্য হাতে পাবেন। পন্য দেখে, চেখে ক্যাশ টাকা হাতে দিবেন।
* যেকোনো উৎসবে যেকোনো পন্যে বাজার যাচাই অনুযায়ী দাম কমিয়ে দেয়া হবে। বিশেষ করে রমজান মাসে সব পন্যের দাম কমিয়ে দেয়া হবে।
* ইত্যাদি ইত্যাদি।
আপাতত যে পন্য সামগ্রী ১ তারিখ থেকে পাবেনঃ
১. রাজবাড়ীর বিখ্যাত চমচম (রাজবাড়ি জেলা, ভাদুসাহা, নির্মল ও শংকর মিষ্টান্ন)
২. ভাদুসাহার মিষ্টি ও টক দই, এবং ঘি।
৩.খেজুরের গুড় ও আখের গুড় (যশোর, ফরিদপুর ও চুয়াডাঙ্গা)
৪. দুধ (প্রাকৃতিক উপায়ে গরুর খাওয়ানো; নিজস্ব খামার, কালীগঞ্জ, গাজীপুর)
৫. চা ( আন্তর্জাতিক মান সম্পন্ন, যা বিদেশে রপ্তানি হচ্ছে, বড়লেখা, মৌলভীবাজার)
৬. সরিষার তৈল (ঘানিভাঙ্গা নয়, মেশিনে ভাঙানো; তবে কোথাও ঘানিতে ভাঙা পাওয়া গেলে জানাবেন)
৭.সকল ঔষুধ পন্য( লাইফ ফার্মা)
৮.সকল আইটি পন্য (কম্পিউটার ও ল্যাপটপের সকল খুটিনাটি ; স্পিড টেকনোলজি)
৯. চুলপড়া রোধ ও নতুন চুল গজাতে প্রাকৃতিক উপায়ে তৈরি বিশেষ তৈল ( আমার সহধর্মিণীর ম্যাজিক নির্মান, আমি বেশ উপকৃত, আমার ঘরে তৈরি হয়)
রুপকথা মার্টের সাথে প্রাথমিকভাবে যুক্ত হচ্ছে-
*লাইফ ফার্মা
*স্পিড টেকনোলজি
* আদি বইঘর, স্টেশনারি, সুন্দরবন কুরিয়ার(মহাখালী শাখা)
(সরকারি লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান)
ঢাকা-সহ সমগ্র বাংলাদেশে যেকোনো পন্যের জন্য প্রি অর্ডার করবেন- 01965496203 নাম্বারে।
আমার ফেসবুক পেইজ Mart।
আপনাদের সকলের সহযোগিতা ও সুপরামর্শ কামনা করছি। চাহিদা ও আলোচনা সাপেক্ষে আপনারা আপনাদের পছন্দের পন্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
*ডেলিভারি চার্জে বিশেষ গুরুত্বের সাথে কম, বা কাছে হলে চার্জ রাখা হবেনা।
বি.দ্রঃ প্রথম ১০ জন ভোক্তা অর্ডার কনফার্ম করলেই পাবেন, বিশেষ মূল্যছাড়, ফ্রি হোম ডেলিভারি ও গিফট সামগ্রী।
নিচের ছবিটি সাময়িক সময়ের জন্য ব্যবহার করা হয়েছে।