Tasty Food

Tasty Food Assalamualikum�
Food

চিকেন পাকোড়া রেসিপি উপকরণ:১.চিকেন: ২৫০-৩০০ গ্রাম বোনলেস, ছোট টুকরো করা ২.আদা-রসুন বাটা (২ চামচ), লেবুর রস (১-২ চামচ), লব...
22/01/2026

চিকেন পাকোড়া রেসিপি

উপকরণ:

১.চিকেন: ২৫০-৩০০ গ্রাম বোনলেস, ছোট টুকরো করা

২.আদা-রসুন বাটা (২ চামচ), লেবুর রস (১-২ চামচ), লবণ গোলমরিচ গুঁড়ো, মরিচ গুঁড়াে, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাঁচা মরিচ কুচি (ঐচ্ছিক)

৩.বেসন (৪-৫ চামচ)

৪.কর্নফ্লাওয়ার

৫.ধনে পাতা কুচি

৬.তেল

প্রণালী:

একটি পাত্রে চিকেনের টুকরোগুলো নিয়ে তাতে আদা-রসুন বাটা, লেবুর রস, লবণ, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা, চাট মশলা ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিন। ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা রেখে দিতে হবে। মেরিনেট করা চিকেনের সাথে বেসন, কর্নফ্লাওয়ার,ধনে পাতা কুচি ও প্রয়োজন মতো সামান্য পানি (খুব বেশি নয়) মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন যাতে প্রতিটি টুকরো ভালোভাবে মিশ্রণ হয়। একটি কড়াইতে তেল গরম করুন। তেল মাঝারি গরম হলে চিকেনের টুকরোগুলো অল্প অল্প করে গরম তেলে ছাড়ুন। খুব বেশি দেবেন না।মাঝারি আঁচে সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভাজুন। মাঝে মাঝে উল্টে দিন।ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে কিচেন টিস্যুর ওপর তুলে নিন। গরম গরম সস বা চাটনির সাথে পরিবেশন করুন।

কাপ কেক রেসিপি উপকরণ ১. ময়দা -১ কাপ২. চিনি - ১/২৩. ডিম - ৪ টি৪. ফুড কালার - ১ টেবিল চামচ৫. বেকিং পাউডার - ১ টেবিল চামচ৬....
23/12/2025

কাপ কেক রেসিপি

উপকরণ

১. ময়দা -১ কাপ

২. চিনি - ১/২

৩. ডিম - ৪ টি

৪. ফুড কালার - ১ টেবিল চামচ

৫. বেকিং পাউডার - ১ টেবিল চামচ

৬. লবণ স্বাদ মতো

সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে তৈরি করুন কাপ কেক

পাস্তা রেসিপি উপকরণ :১.পাস্তা: ৪০০ গ্রাম (যে কোনো ধরনের)২.তেল: ২ টেবিল চামচ৩.রসুন: ৩-৪ কোয়া (কুঁচি করা)৪.পেঁয়াজ: ১টি (কু...
16/12/2025

পাস্তা রেসিপি

উপকরণ :

১.পাস্তা: ৪০০ গ্রাম (যে কোনো ধরনের)

২.তেল: ২ টেবিল চামচ

৩.রসুন: ৩-৪ কোয়া (কুঁচি করা)

৪.পেঁয়াজ: ১টি (কুঁচি করা)

৫.টমেটো: ৫০০ গ্রাম (পিউরি করা)

৬.কাঁচা মরিচ: ১টি (কুঁচি করা, ঐচ্ছিক)

৭.কালো মরিচ গুঁড়া: আধা চা চামচ

প্রস্তুত প্রণালী

একটি পাত্রে পর্যাপ্ত পানি ও লবণ দিয়ে ফুটিয়ে পাস্তা সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে নিন।কড়াইতে তেল গরম করে রসুন ও পেঁয়াজ কুচি হালকা ভাজুন।এবার টমেটো পিউরি, লবণ, গোলমরিচ ও কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে সস ঘন হওয়া পর্যন্ত রান্না করুন। সেদ্ধ করা পাস্তা সসের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে ২-৩ মিনিট রান্না করুন।ছোট করে কাটা চিকেন বা মাংস ভেজে সসের সাথে মেশাতে পারেন।
পরিবেশনের আগে ধনেপাতা কুঁচি ছড়িয়ে দিন।

পাকোড়া রেসিপি ১. বেসন  – ১ কাপ২. পেঁয়াজ – ১টি (পাতলা কাটা)৩. কাঁচা মরিচ – ১–২টি (কুঁচি করা)৪.ধনেপাতা – ১ টেবিলচামচ (কাটা...
29/11/2025

পাকোড়া রেসিপি

১. বেসন – ১ কাপ

২. পেঁয়াজ – ১টি (পাতলা কাটা)

৩. কাঁচা মরিচ – ১–২টি (কুঁচি করা)

৪.ধনেপাতা – ১ টেবিলচামচ (কাটা)

৫. হলুদ গুঁড়া – ¼ চা চামচ

৬. লাল মরিচ গুঁড়া – ½ চা চামচ

৭. ঝাল বা কাঁচা মরিচের গুঁড়া (ঐচ্ছিক) – সামান্য

৮. লবণ – পরিমাণমতো

৯. বেকিং সোডা – এক চিমটি (পাকোড়া ফোলানোর জন্য)

১০. তেল – ভাজার জন্য

১১. পানি – মিশ্রণ তৈরি করার জন্য

প্রস্তুত প্রণালী:

একটি পাত্রে সবগুলো উপকরণ যেমন: বেসন,লবণ, হলুদ, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা মিশিয়ে নিতে হবে।ধীরে ধীরে অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করতে হবে (ডাল ভাজার মিশ্রণের মতো)।এখন পেঁয়াজ, আলু, কাঁচা মরিচ, ধনেপাতা দিয়ে ভালো করে মেশান।একটি কড়াইতে তেল গরম করুন। তেল গরম হলে, মিশ্রণটি অল্প অল্প করে নিয়ে গরম তেলে ছাড়ুন। পাকোড়াগুলো সোনালী বাদামী এবং মচমচে হওয়া পর্যন্ত ভেজে নিন। ভাজা হয়ে গেলে, তেল ঝরিয়ে টিস্যু পেপারের উপর রাখুন এবং সসের সাথে গরম গরম পরিবেশন করুন।

ফালুদা মিক্স রেসিপিউপকরণ :১. ১ প্যাকেট ফালুদা মিক্স ২. ১ লিটার দুধ (বা প্যাকেটের নির্দেশ অনুযায়ী)৩.চিনি (স্বাদমতো, যদি প...
27/11/2025

ফালুদা মিক্স রেসিপি

উপকরণ :

১. ১ প্যাকেট ফালুদা মিক্স

২. ১ লিটার দুধ (বা প্যাকেটের নির্দেশ অনুযায়ী)

৩.চিনি (স্বাদমতো, যদি প্রয়োজন হয়)

৪. বরফকুচি

৫.পছন্দমতো ফল, যেমন - আম, স্ট্রবেরি, বা আনার

৬.পছন্দমতো বাদাম কুচি, যেমন - পেস্তা, কাজু, বা আখরোট

৭.জেলি কিউব

৮.আইসক্রিম

প্রস্তুত প্রণালী :

একটি পাত্রে দুধ গরম করুন দুধ গরম হয়ে গেলে প্যাকেটে দেওয়া ফালুদা মিক্স ঢেলে দিন।মাঝারি আঁচে ভালোভাবে
নাড়তে থাকুন যতক্ষণ না মিক্সের সব উপাদান সিদ্ধ হয়ে যায়।
মিশ্রণটি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন।একটি গ্লাসে প্রথমে ঠান্ডা ফালুদা মিক্স ঢালুন।এর উপর বরফকুচি, কাটা ফল, জেলি কিউব এবং বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিন।সবশেষে, এক স্কুপ ভ্যানিলা বা ফলের ফ্লেভারের আইসক্রিম দিয়ে পরিবেশন করুন।

রাঁধুনি হালিম মিক্স রেসিপি উপকরণ:১. গরু/মুরগির মাংস: ৫০০ গ্রাম২.পেঁয়াজ কুচি: ১ কাপ৩.তেল: পরিমাণমতো৪.আদা কুচি, কাঁচা মরি...
25/11/2025

রাঁধুনি হালিম মিক্স রেসিপি

উপকরণ:

১. গরু/মুরগির মাংস: ৫০০ গ্রাম

২.পেঁয়াজ কুচি: ১ কাপ

৩.তেল: পরিমাণমতো

৪.আদা কুচি, কাঁচা মরিচ কুচি, শসা কুচি, লেবু (পরিবেশনের জন্য)

প্রস্তুত প্রণালী :

রাঁধুনি হালিম মিক্স দিয়ে হালিম তৈরি করতে, প্রথমে শস্যের মিশ্রণটি ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর একটি পাত্রে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে বেরেস্তা করে তুলে রাখুন। মাংস (গরু বা মুরগি) দিয়ে কষিয়ে নিন, তারপর রাধুনি হালিম মিক্সের সাথে ভেজানো শস্য এবং পরিমাণমতো পানি মিশিয়ে রান্না করতে হবে।মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত এবং মিশ্রণটি ঘন না হওয়া পর্যন্ত রান্না করতে হবে। রান্নার শেষে উপরে বেরেস্তা ছড়িয়ে দিন। আদা কুচি, কাঁচা মরিচ কুচি, শসা কুচি ও লেবু দিয়ে সাজিয়ে দিয়ে পরিবেশন করুন গরম গরম হালিম।

উপকরণ:১.ডিম: ৪টি২.দুধ: ৪ কাপ (ফুটিয়ে ২ কাপে নামানো)৩.চিনি: ৬-৭ টেবিল চামচ (স্বাদ অনুযায়ী)৪.ক্যারামেলের জন্য:চিনি: ২ টে...
27/10/2025

উপকরণ:

১.ডিম: ৪টি

২.দুধ: ৪ কাপ (ফুটিয়ে ২ কাপে নামানো)

৩.চিনি: ৬-৭ টেবিল চামচ (স্বাদ অনুযায়ী)

৪.ক্যারামেলের জন্য:

চিনি: ২ টেবিল চামচ

পানি: ২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী :

প্রথমে ক্যারামেল তৈরি করে পুডিংয়ের পাত্রে ঢেলে দিন। তারপর ডিম, চিনি ও দুধ একসাথে মিশিয়ে ব্লেন্ড করে ক্যারামেলের ওপর ঢেলে দিন এবং ওভেনে বা চুলায় ভাপ দিয়ে পুডিং তৈরি করুন।

স্যুপ রেসিপি উপকরণ ১.মুরগির মাংস: হাড়সহ বা  (ছোট করে কাটা)২.পানি: ৩-৪ কাপ৩.আদা বাটা - ১ চা চামচ ৪.রসুন বাটা: ১ চা চামচ৫....
24/10/2025

স্যুপ রেসিপি

উপকরণ

১.মুরগির মাংস: হাড়সহ বা (ছোট করে কাটা)

২.পানি: ৩-৪ কাপ

৩.আদা বাটা - ১ চা চামচ

৪.রসুন বাটা: ১ চা চামচ

৫.কর্নফ্লাওয়ার: ২ টেবিল চামচ

৬.টমেটো সস: পরিমাণমতো

৭.ডিম: ১টি (ফেটানো)

৮.লবণ: স্বাদমতো

সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে তৈরি করুন গরম গরম স্যুপ

কাপ কেক রেসিপি উপকরণ ১. ময়দা -১ কাপ২. চিনি - ১/২৩. ডিম - ৪ টি৪. ফুড কালার - ১ টেবিল চামচ৫. বেকিং পাউডার - ১ টেবিল চামচ৬....
23/10/2025

কাপ কেক রেসিপি

উপকরণ

১. ময়দা -১ কাপ

২. চিনি - ১/২

৩. ডিম - ৪ টি

৪. ফুড কালার - ১ টেবিল চামচ

৫. বেকিং পাউডার - ১ টেবিল চামচ

৬. লবণ স্বাদ মতো

সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে তৈরি করুন কাপ কেক

12/12/2024

সুজির পিঠা রেসিপি

উপকরণ

১. সুজি - ১ কাপ

২. চিনি - ১/২

৩. ডিম - ২ টি

৪. গুঁড়ো দুধ - ৪ টেবিল চামচ ( অপশনাল)

৫. আটা / ময়দা - ১/২ ( অপশনাল)

৬. লবণ স্বাদ মতো

সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে তৈরি করুন গরম গরম সুজির পিঠা

19/08/2024

প্যান কেক রেসিপি

উপকরণ

১. ডিম - ১টি

২. চিনি - ২ টেবিল চামচ

৩. বেকিং পাউডার - ১ টেবিল চামচ

৪. কোকো পাউডার - ২ টেবিল চামচ

৫. দুধ - ২ টেবিল চামচ ( অপশনাল)

৬. ভ্যানিলা এসেন্স - ১ টেবিল চামচ

৭. আটা / ময়দা - ১ কাপ

৮. তেল - ১ টেবিল চামচ

উপকরণগুলো একসাথে মিশিয়ে তৈরি করুন প্যান কেক

13/08/2024

পাকা আমের জুস

উপকরণ

১. দুধ - ৪ কাপ
২. পাকা আম - ১ টি

উপকরণগুলো একসাথে মিশিয়ে তৈরি করুন ঠান্ডা পাকা আমের জুস

Address

Mohammadpur Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tasty Food posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category