26/11/2025
মৃত্যু অনিবার্য—সেই মৃত্যুর মুহূর্তেও মানুষের কষ্ট হয়, খারাপ লাগে।
তবুও আমি বিশ্বাস করি, মরে যাওয়ার থেকেও বেশি ব্যথা হয় যখন আমাদের স্বপ্নগুলো নীরবে মরে যায়।
আমারও স্বপ্নগুলো কখন যেন একে একে নিভে গেছে…
তবুও আমি হারিনি।
হয়তো আবার কোনো এক সময়ে, কোনো এক ভোরে—আমি ফিরে আসব এই শহরে। 😊
এক সময় ছিল, আমার জন্য কেয়ার নিতে মানুষ কম ছিল না…
কিন্তু যত বড় হচ্ছি, যত বেশি সত্য বুঝতে শিখছি,
এই ‘কেয়ার’ নামের জিনিসটার অভাব যেন আরও স্পষ্ট হয়ে উঠছে।
মনের গভীর কষ্ট কেউই বুঝতে পারে না…
মানুষ শুধু দেখে মুখের উপর আঁকা মিথ্যে হাসিটা,
আর ভাবে—
“এ তো খুব ভালোই আছে।”
সত্যি বলতে কি, এই পৃথিবীতে তুমি কেবল তোমার নিজের।
কারও মনে, কারও ব্যস্ত দিনে তুমি চিরদিনের মতো জায়গা পাবে না।
তুমি ইতিমধ্যেই অনেক কিছু হারিয়ে ফেলেছ…
অনেক কিছু পেছনে ফেলে এসেছ…
তারপরও, সবকিছুর মাঝেও
নিজেকে একটু সুখে রাখার চেষ্টা করা—
হয়তো এটা বোকামি নয়।
এটাই সাহস।