20/04/2026
জরুরী ঘোষণা:
আসসালামু আলাইকুম।
প্রিয় উত্তরাস্থ ডেন্টাল সার্জনবৃন্দ, আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে, বিশ্ব সাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে 𝐔𝐃𝐃𝐄𝐆 আয়োজিত আগামী ২৪শে এপ্রিলের 𝟐𝐧𝐝 𝐃𝐞𝐧𝐭𝐚𝐥 𝐊𝐧𝐨𝐰𝐥𝐞𝐝𝐠𝐞 𝐒𝐡𝐚𝐫𝐢𝐧𝐠 𝐒𝐜𝐢𝐞𝐧𝐭𝐢𝐟𝐢𝐜 𝐒𝐲𝐦𝐩𝐨𝐬𝐢𝐮𝐦 এর অফিসিয়াল রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে আমাদের।
উল্লেখ্য যে, এই আয়োজনের ব্যাপারে আমরা গত ৭ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬ তারিখেই সকলের মতামত আশা করি। ওপেন প্ল্যাটফর্মে সকলের পজিটিভ রেসপন্সের উপর ভিত্তি করেই আমাদের এই আয়োজন আপনাদের জন্য। সকলের সুবিধার জন্য আমরা একাধিক ভেন্যু এবং প্রেজেন্টেশন টপিকেরও অপশন রেখেছিলাম। সেখানে সবার আগ্রহের ভিত্তিতে ভেন্যু হিসেবে "ঢাকা বোট ক্লাব" এবং টপিক অনুযায়ী ২ জন স্পীকার ঠিক করেছি আমরা।
আমাদের এই প্রোগ্রামের পার্টিসিপ্যান্টস লিমিট প্রাথমিকভাবে ৬০ জন ডেন্টাল সার্জন নিয়ে ছিলো, পরবর্তীতে তা সকলের আগ্রহ এবং ভেন্যু ক্যাপাসিটি বিবেচনায় রেখে ৮০ জনে করা হয়েছে। যেহেতু এটি একটি নলেজ শেয়ারিং বেজড প্রোগ্রাম, আমাদের বিভিন্ন সীমাবদ্ধতার কারণে এর চেয়ে বেশী পার্টিসিপ্যান্টস নিয়ে আয়োজন করাও সম্ভব ছিলোনা। আমরা শুরু থেকেই চেষ্টা করেছি এই সায়েন্টিফিক সিম্পোজিয়ামটি উত্তরায় প্র্যাক্টিসরত সকল সিনিয়ির-জুনিয়র ডেন্টাল সার্জনদের জন্য উন্মুক্ত রাখতে। আপনাদের সকলের কাছ থেকে আমরা অভূতপূর্ব সাড়াও পেয়েছি, সেজন্য কৃতজ্ঞতাও জানাই। সিনিয়র-জুনিয়ররা স্বতঃস্ফূর্তভাবে রেজিষ্ট্রেশন করেছেন, আমাদের এই আয়োজন গুলোকে এপ্রেশিয়েট করেছেন। উত্তরাতে প্রায় ৪৫০+ ডেন্টাল সার্জন প্র্যাক্টিস করেন, আমাদের পরিকল্পনা আছে অদূর ভবিষ্যতে সবাইকে নিয়ে একটি গেট-টুগেদার আয়োজন করার।
যেহেতু 𝐔𝐃𝐃𝐄𝐆 একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক প্ল্যাটফর্ম হিসেবে সামনে আগাতে চাচ্ছে, সেই বিবেচনায় আমাদের সম্মানিত স্পীকারগণ সম্পূর্ণ বিনামূল্যে আমাদের সামনে ওনাদের মূল্যবান সময় ও প্রেজেন্টেশনের মাধ্যমে নলেজ শেয়ার করার কথা জানিয়েছেন। আরোও উল্লেখ্য যে, আমরা কোন স্পনসর কোম্পানির সাথে কোন ধরণের আর্থিক লেনদেন করছিনা, আমাদের প্রোগ্রামের খাত অনুযায়ী সাধ্যানুযায়ী স্পন্সর নেয়ার চেষ্টা করছি এবং সকল ধরণের লেনদেন স্পন্সর কোম্পানিকে সরাসরি ভেন্যুতে করতে বলি। অতি সামান্য পরিমাণে যে রেজিষ্ট্রেশন ফি নেয়া হয়, উপস্থিতি কনফার্মেশনের জন্য, সেটাও পার্টিসিপ্যান্টসদের উপহার/ক্রেস্টের মাধ্যমে ফেরত দেয়ার পরিকল্পনা থাকে।
শুরু থেকেই 𝐔𝐃𝐃𝐄𝐆 একটা Team হিসেবে কাজ করে যাচ্ছে। কোন ধরণের কমিটি নির্ভর সংগঠন না করে একটা ওপেন প্ল্যাটফর্ম গড়তে চাচ্ছি, সিনিয়র-জুনিয়র সকলের জন্য। যেখানে সিনিয়ররা পরামর্শ দিবেন, গাইডলাইন দিবেন, জুনিয়ররা এগিয়ে যাবে। আমাদের নিজেদের স্কিল ডেভেলপমেন্টের যথেষ্ট সুযোগ থাকবে। দল-মত নির্বিশেষে আমরা সবাই যেনো একটা কমন প্ল্যাটফর্মে একত্রিত হতে পারি এটাই আমাদের চাওয়া।
উত্তরাস্থ সিনিয়র-জুনিয়র ডেন্টাল সার্জনদের জন্য একটি সেতুবন্ধন হোক আমাদের এই প্ল্যাটফর্ম। আমাদের এই প্ল্যাটফর্মে সবাইকে স্বাগতম, সবাইকে একসাথে নিয়েই সামনের দিন গুলোতে হাঁটতে চাই আমরা।
Team 𝐔𝐃𝐃𝐄𝐆