Green View Palace

Green View Palace দেখে বুঝে বিনিয়োগ করেন Music Festival

বাড়ি নির্মাণ করছেন বা করবেন? এই পোষ্ট অবশ্যই টাইমলাইনে রেখে দিন  নির্মাণ কাজে সহযোগী হবে আপনার বাড়িটা যেন শুধু মাত্র মা...
03/09/2024

বাড়ি নির্মাণ করছেন বা করবেন?
এই পোষ্ট অবশ্যই টাইমলাইনে রেখে দিন নির্মাণ কাজে সহযোগী হবে
আপনার বাড়িটা যেন শুধু মাত্র মাথা গোজার স্থান না হয়। আপনার বাড়ি করতে হবে ভেবে চিন্তে প্রকৌশলীর পরামর্শে। বাড়ি করার পূর্বে মূল শর্ত হলো প্ল্যানিং। প্ল্যান করে বাড়ি করা হলে আপনি আপনার জমির সঠিক মূল্যায়ন করতে পারবেন ।

বাড়ি করার ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে।

* বিভিন্ন রুমের আদর্শ এবং সর্বনিম্ন মাপ
* রুমের অবস্থান
* সৌন্দর্য
* পর্যাপ্ত আলো বাতাস এর সু ব্যাবস্থা
* নিরাপত্তা
* ভবিষ্যৎ পরিকল্পনা
* আপনার এলাকার নিয়ম অনুযায়ী কতটুকু জমি ছেড়ে বাড়ি করতে হবে , তার পরিমাণ ।
★★ রুমে মাপ এবং অবস্থানঃ

#বেড_রুম :
বেড রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত ১০ ফিট বাই ১২ ফিট।
~অবস্থান : যেদিকে সর্বোচ্চ ন্যাচারাল গিফট পাওয়া যাবে অর্থাৎ পর্যাপ্ত আলো বাতাস যেদিকে পাওয়া যায়। যেনো ব্যালকনি তে বসলেই ভেসে আসে দখিনা বাতাস । তবে সাধারণত একটা বিল্ডিং এর কর্ণার সাইডে বেড রুম দেওয়া হয় । এক বেড রুম থেকে আরেক বেড রুমের দূরত্ব বা অবস্থান এমন হবে যেন সম্পূর্ণ প্রাইভেসি বজায় থাকে। অর্থাৎ এক রুমের থেকে অন্য রুমের ভ্যান্তরীন দৃশ্য সহজেই দৃষ্টি-গোচর হবে না ।
#গেষ্ট_রুম :
গেস্ট রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই নয় ফিট
~অবস্থান : সিঁড়ির কাছাকাছি ।
#ডায়নিং :
ডায়নিং রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই দশ ফিট
~অবস্থান :রান্না ঘরের পাশে হলে ভাল হয় ।
#বাথরুম_টয়লেট :
বাথ রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত
ছয় ফিট বাই চার ফিট ।
~অবস্থান :
কমন বাথরুম হলে সবাই যাতে সহজেই ব্যাবহার করতে পারে এমন স্থানে ।
টয়লেটে অবশ্যই এগজস্ট ফ্যান ব্যাবহার করবেন । এটা এয়ার ভেন্টিলেশনের মাধ্যমে টয়লেটের দূর্গন্ধ দূর করার পাশাপাশি আপনার টয়লেট এর ফ্লোর শুকনা রাখবে ।
#কিচেন :
কিচেন রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই সাত ফিট
~অবস্থান :
কিচেনে রান্নার সময় রান্নার গ্যাস বা ধোয়া যেন অন্য রুমে প্রবেশ না করতে পারে ।
রান্না ঘরের পরিবেশ ফ্রেস রাখার জন্য, কিচেনেও এগজস্ট ফ্যান ব্যাবহার করা উচিত ।
#ব্যালকনি :
চওড়া তিন ফিটের কম নয় ।
#সিড়ি :
আট ফিট চওড়া হলে ভাল হয় অবস্থান : মেইন রাস্তার পাশে অথবা রাস্তা থেকে সর্বনিম্ন দূরত্বে।

নিউ ইয়র্কের সাবওয়েতে একজন বেহালাবাদক ৪৫ মিনিট বাজালেন। কয়েকজন মানুষ থামলেন, দু'জন করতালি দিলেন, এবং তিনি প্রায় $৩০ উ...
13/07/2024

নিউ ইয়র্কের সাবওয়েতে একজন বেহালাবাদক ৪৫ মিনিট বাজালেন। কয়েকজন মানুষ থামলেন, দু'জন করতালি দিলেন, এবং তিনি প্রায় $৩০ উপার্জন করলেন।

কেউ জানত না যে এই বেহালাবাদক ছিলেন জোশুয়া বেল, বিশ্বের সেরা সংগীতজ্ঞদের একজন। তিনি সাবওয়েতে একটি বেহালায় বাজাচ্ছিলেন যার মূল্য ৩.৫ মিলিয়ন ডলার, এবং বাজাচ্ছিলেন সবচেয়ে জটিল সুরগুলির একটি।

এর দুই দিন আগে, জোশুয়া বেল বোস্টনের একটি থিয়েটারে বাজিয়েছিলেন, যেখানে টিকিটের গড় মূল্য ছিল প্রায় $১০০।

এই পরীক্ষাটি প্রমাণ করেছে যে সাধারণ পরিবেশে অসাধারণ কিছু উজ্জ্বল হয় না এবং প্রায়ই উপেক্ষিত এবং অবমূল্যায়িত হয়।

বিশ্বে অনেক প্রতিভাবান মানুষ আছেন যারা তাদের প্রাপ্য স্বীকৃতি এবং পুরস্কার পাচ্ছেন না। কিন্তু একবার তারা নিজেদের মূল্য এবং আত্মবিশ্বাস নিয়ে এমন পরিবেশ থেকে সরে আসেন যা তাদের সেবা করছে না, তখন তারা সাফল্য এবং উন্নতি করেন।

আপনার অন্তর আপনাকে কিছু বলছে। যদি এটি আপনাকে বলছে যে যেখানে আপনি আছেন তা যথেষ্ট নয়, তবে তা শুনুন!

যেখানে আপনি প্রশংসিত এবং মূল্যবান, সেখানে যান।

আপনার মূল্য জানুন। ❤️

🔥🔥আকর্ষণীয় মূল্যে প্লট আকারে জমি কিনুন 🔥✅ প্রকল্পের মোট জমির পরিমান ৭৪ কাঠা 🔶গ্রীন ভিউ প্যালেস প্লট সাইজ : ১০ কাঠা।✅ ঢা...
10/07/2024

🔥🔥আকর্ষণীয় মূল্যে প্লট আকারে জমি কিনুন 🔥
✅ প্রকল্পের মোট জমির পরিমান ৭৪ কাঠা
🔶গ্রীন ভিউ প্যালেস প্লট সাইজ : ১০ কাঠা।

✅ ঢাকার সেরা আবাসন প্রকল্প "article সিটি " তে হোক আপনার ভবিষ্যৎতের অভিজাত আধুনিক নগরী । আপনার আগামীর অভিজাত ঠিকানা হোক এখানেই

✅ অবসরপ্রাপ্ত সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যদের তত্বাবধানে মিরপুর ডিওএইচএস সংলগ্ন, কালশী, ঢাকা(200 ফিট রোডের একেবারে সাথেই) সম্পূর্ন নিষ্কন্টক জমির অনেক গুলো প্লট বিক্রি হবে সাশ্রয়ী মুল্যে।

✅ কালসী ফ্লাইওভার থেকে থেকে মাত্র ১ মিনিটের দূরত্বে ২০০ ফিট মহাসড়ক সংলগ্নে গড়ে উঠেছে আধুনিক সকল সুযোগ সুবিধা সহ আপনার নিজের ও ভবিষৎ প্রজন্মের স্থায়ী ঠিকানা "article সিটি ।

🔶 প্রাকৃতিক সুন্দর সবুজ পরিবেশে দৃষ্টিনন্দন হউক আপনার স্বপ্নের প্লট।

🔶 আধুনিক পরিবেশ বান্ধব ও সকল নাগরিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ আবাসন প্রকল্প।

✅ Article সিটি আবাসন প্রকল্পের সুবিধা সমূহ:

➡ সপিং কমপ্লেক্স।
➡ জিমনেসিয়াম।
➡ রেস্টুরেন্ট।
➡ সুপার শপ।
➡ থিয়েটার জোন।
➡ মসজিদ।
➡ বিশাল খেলার মাঠ।
➡ গ্রীন জোন।
➡ ব্যাডমিন্টন কর্নার।
➡ বার্ডস জোন।
➡ একুরিয়াম জোন।
➡ সুইমিং পুল।
➡ হেলথ্ জোন।
➡ বারবিকিউ কর্নার।
➡ ইনডোর গেমস।
➡ লাইব্রেরী।
➡ প্রতিটি প্লটের সামনে প্রশস্ত রাস্তা।
➡ বহুমুখী প্রবেশ পথ।
➡ পরিকল্পিত আবাসিক এলাকা।
➡ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

📍 প্রজেক্ট লোকেশনঃ কালশী ফ্লাইওভার এর সাথেই। কালশী টু ইসিবি রোডের উত্তরপাশে। ( 200 ফিট রোডের একেবারে সাথেই )

If you are interested
☎ please call me directly:
01918888805
01687301127
01854138561

09/07/2024

জেনে রাখুন পরে কখনো কাজ দেবে ।
১ কাঠা = ৭২০ বর্গফুট।
১ কাঠা = ৮০ বর্গগজ।
১ কাঠা = ১.৬৫ শতাংশ।
১ কাঠা = ১৬ ছটাক।
২০ কাঠা = ১ বিঘা।
৬০.৫ কাঠা = ১ একর।
=========================
১ একর = ১০০ শতাংশ।
১ একর = ৩ বিঘা ৮ ছটাক।
১ একর = ৬০.৫ কাঠা।
=========================
১ বিঘা = ১৪,৪০০ বর্গফুট।
১ বিঘা = ১৬০০ বর্গগজ।
১ বিঘা = ২০ কাঠা ।
১ বিঘা = ৩৩ শতাংশ।
=========================
১ শতাংশ =৪৩৫.৬ বর্গফুট ৬৫.৪৫ বর্গ ইঞ্চি।
১ শতাংশ = ১০০ অযুতাংশ।
৫ শতাংশ = ৩ কাঠা। = ১৩০৬.৮ বর্গফুট ।
=========================
১ অযুতাংশ = ৪ বর্গফুট ৫২.৩৬ বর্গ ইঞ্চি।
১ ছটাক = ৪৫ বর্গফুট।
=========================
চট্টগ্রামের অধিবাসীদের জন্য নিচের হিসাবটা উপযোগী।
১ কানি = ১৬,৯৯০ বর্গফুট।
১ কানি = ৩৯ শতাংশ।
১ কানি = ২৩.৫ কাঠা।
১ কানি = ২০ গন্ডা।
=========================
১ গন্ডা = ১৬৯৯০ বর্গফুট।
১ গন্ডা = ২ শতাংশ।
১ গন্ডা = ১.২১ কাঠা।
২০ গন্ডা = ১ কানি ।
=========================
কানিঃ
কানি দুই প্রকার। যথা- (ক) কাচ্চা কানি (খ) সাই কানি
কাচ্চা কানি
: ৪০ শতকে এক বাচ্চা কানি। কাচ্চা কানি ৪০ শতকে হয় বলে একে ৪০ শতকের কানিও বলা হয়।
সাই কানিঃ
এই কানি কোথাও ১২০ শতকে ধরা হয়। আবার কোথাও কোথাও ১৬০ শতকেও ধরা হয়।
কানি গন্ডার সাথে বিভিন্ন প্রকারের পরিমাপের তুলনা
২ কানি ১০ গন্ডা (৪০ শতকের কানিতে) = ১ একর
১ কানি = ১৭২৮০ বর্গফুট
১ কানি = ১৯৩৬ বর্গগজ
১ কানি = ১৬১৯ বর্গমিটার
১ কানি = ৪০ বর্গ লিঙ্ক
১ একর = ১০ বর্গ চেইন
১ একর = ১০০ শতক
১ একর = ৪,০৪৭ বর্গমিটার
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ৬০.৫ কাঠা
১ শতক = ১ গন্ডা বা ৪৩২.৬ বর্গফুট
বিঘা-কাঠার হিসাব
১ বিঘা = (৮০ হাত × ৮০ হাত) ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ২০ কাঠা
১ কাঠা = ১৬ ছটাক
১ ছটাক = ২০ গন্ডা
উপরোক্ত পরিমাপ পদ্ধতির মাধ্যমে এবার আপনি খুব সহজেই হিসাব করতে পারবেন আপনার ফ্ল্যাটটির পরিমাপ। তারপরও আপনাদের সুবিধার্থে আরও সহজভাবে তুলে ধরা হলো।
* ৩ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ২১৬০ বর্গফুট।
* ৫ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৩৬০০ বর্গফুট।
* ১০ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৭২০০ বর্গফুট।
এই হিসাব পদ্ধতির মাধ্যমে এবার আপনি ঠিক করুন আপনি আপনার জায়গায় কোন আয়তনের ফ্ল্যাট নির্মাণ করবেন। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে, রাজউক ইমারত নির্মাণ আইনে মোট জমির এক তৃতীয়াংশ জায়গা খালি রাখতে হয় রাস্তা, ড্রেন ও আলো বাতাসের জন্য।
আর যারা রেডি ফ্ল্যাট কিনবেন তারা এই হিসাবটি জেনে রাখুন। কেননা ফ্ল্যাট বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো ফ্ল্যাটের মোট আয়তন ছাড়াও সিড়ি, ফ্ল্যাটের সামনে, পিছনে, সাইডের খালি জায়গাও ফ্লাটের মধ্যে অন্তর্ভুক্ত করে থাকে। যেমন –
* আপনি যদি ৯০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনেন তাহলে আপনার মূল ফ্ল্যাটের আয়তন হবে ৬০০ থেকে ৬৫০ বর্গফুট।
* আর যদি ১২০০ বর্গফুট হয় সেক্ষেত্রে ৭৮০ থেকে ৮৫০ বর্গফুট হবে আপনার মূল ফ্ল্যাটের আয়তন।
* ১৬০০ বর্গফুট আয়তনের ফ্ল্যাটের ক্ষেত্রে সব কিছু বাদ দিয়ে মূল ফ্ল্যাটের আয়তন হবে ১২০০ থেকে ১২৫০ বর্গফুট




Eid Mubarak
16/06/2024

Eid Mubarak

16/05/2024

Address

Dhaka

Telephone

+8801710620605

Website

Alerts

Be the first to know and let us send you an email when Green View Palace posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share