17/04/2024
না লিখলেই নয় ........
সভ্যতার এই যুগে আমরা অসভ্য কেই প্রাধান্য দেই ।
একটা সময় ছিল যখন আমাদের বাবা - মা আমাদের শেখাতেন কিভাবে মার্জিত ভাষা ব্যবহার করে খুবই নম্র ও ভদ্রভাবে কথা বলতে হয় এবং মানুষকে আদর ও ভালোবাসা দিয়েও বোঝানো যায় ।
কিন্তু বর্তমান সমাজে আপনার ২ /১ লাইন ইংরেজি , আর কিছু কঠিন টার্ম( যদিও সেগুলো আসলে ইংরেজদের কাছে সাধারণ ভাষা) , আর আপনার উচ্চ ভয়েজ টোন আপনাকে জয়ের সাধ অনুভব করাবে । যদিও অপর পক্ষ সঠিক পথে এবং সঠিক যুক্তির সাথেই কথা বলছে।
আপনার একমাত্র লক্ষ্য যদি যেতা হয় তাহলে বলতেই হয় আপনি আজীবন মুর্খই থেকে যাবেন , শিক্ষা আপনাকে স্পর্শ করবে না ।
আপনাকে দিয়ে জাতি গড়া যাবেনা ,ভাঙ্গা ব্যতীত।
তাই মূর্খের সাথেই অনর্থক কথা না বাড়িয়ে চুপ থাকা শ্রেয় ।
সর্বশেষ, এটাই আল্লাহ্ তায়ালার কাছে প্রার্থনা আমাদের সবার মাথা যেন নিচু রাখেন । দাম্ভীকতা যেন আমাদের ছুঁয়ে না যায় ।