Alhulwaa

Alhulwaa Alhulwaa is an Arabic word means "Dessert" in English.We are specialised in homemade dessert items.

গরু ছাগলের ঈদে, সকালে রুটি আর মাংদ খুব জমে যায়।কিন্তু আপনারা কি জানেন, গুড়ের ফিরনি,  সুজির হালুয়া আর বুটের হালুয়া দিয়ে আ...
17/05/2026

গরু ছাগলের ঈদে, সকালে রুটি আর মাংদ খুব জমে যায়।
কিন্তু আপনারা কি জানেন, গুড়ের ফিরনি, সুজির হালুয়া আর বুটের হালুয়া দিয়ে আটার রুটি বা পরাটা দিয়ে দুর্দান্ত মজা লাগে?

আমাদের যে শবে বরাতের সময়ই হালুয়া রুটি খেতে হবে, এমন অদ্ভুত কথা পৃথিবীর কোনো গ্রন্থে নেই। তাই ঈদের সকালে বা পরদিন সকালে মাংস দিয়ে, হালুয়া/ফিরনি দিয়ে রুটি/পরাটার কিন্তু কোনো বিকল্প নেই।

আমাদের জাফরানি সুজির হালুয়া কিন্তু ওই কচকচা শক্ত বরফি শেপের না। একদম নরম, ঘি আর জাফরানের স্মেলে খাঁটি দুধ আর মালাইয়ের স্বাদে।

আর আমাদের ঘন ক্রিমি গুড়ের ফিরনি ও বুটের হালুয়া নিয়ে মাশা-আল্লাহ কোনো কিছু নতুন করে বলার নেই। শত শত মানুষকে দিয়েছি আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিক।

ঈদের জন্য তাই, বুকিং দিয়ে রাখুন আমাদের ২ ধরনের হালুয়া আর 𝙋𝙖𝙧𝙩𝙮 𝙁𝙊𝙊𝘿𝙨 এর রুটি/পরাটা। পরাটা নিয়ে আপুর সাথে কোলাবোরেশান কিন্তু আমার নতুন না। আমরা অনেক দিনের সংগী।

ডেলিভারি ডেট ২৭/০৫/২৬, বুধবার

বুটের হালুয়া হাফ/এক কেজি
জাফরানি সুজির হালুয়া হাফ/এককেজি
গুড়ের ফিরনি হাফ/এক কেজি
রুটি ১০ পিস ফ্রোজেন
পরাটা ১০ পিস ফ্রোজেন

ফুল এডভান্সড পেমেন্ট দিয়ে বুকিং কনফার্ম করতে হবে। ডেলিভারি চার্জ দূরত্ব অনুযায়ী। অর্ডার হোল্ড বা ক্যান্সেল বা হবে না।

এই রোজার ঈদে আমাদের রেকর্ড সংখ্যক চিকেন রোস্ট গিয়েছিলো বারাকাল্লাহু ফিক। সাথে ছিলো চমৎকার রিভিউ এবং রিপিট অর্ডার।  মাশা-...
16/05/2026

এই রোজার ঈদে আমাদের রেকর্ড সংখ্যক চিকেন রোস্ট গিয়েছিলো বারাকাল্লাহু ফিক।
সাথে ছিলো চমৎকার রিভিউ এবং রিপিট অর্ডার। মাশা-আল্লাহ তাবারাক আল্লাহ।
এইবারও আমরা নিচ্ছি বেশ কিছু আইটেম।

ঝাল আইটেম এর ডেলিভারি হবে ইন শা আল্লাহ ২৬ শে মে মংগলবার ইন শা আল্লাহ

✅মুরগির রোস্ট পার পিস
✅ডিম মুরগির কোরমা (ফুল মুরগী,৪টা ডিম)
✅চিংড়ি মালাইকারি এক কেজি

মিষ্টান্ন আইটেম এর মাঝে থাকবে, যা ডেলিভারি হবে ২৭ শে মে বুধবার ইন শা আল্লাহ

✅মালাই জর্দা এক/হাফ কেজি
✅গুড়ের ফিরনি এক/হাফ কেজি
✅গুড়ের সেমাই এক /হাফ কেজি
✅বুটের হালুয়া এক /হাফ কেজি
✅জাফরানি সুজির হালুয়া এক /হাফ কেজি

ফুল এডভান্সড পেমেন্ট দিয়ে বুকিং কনফার্ম করতে হবে । অর্ডার হোল্ড বা ক্যান্সেল হবে না। পেমেন্ট ডিটেইলস দেয়ার ২৪ ঘন্টার মাঝে পেমেন্ট কনফার্মেশন দিয়ে বুকিং কনফার্ম করতে হবে।
স্লট ফুল হলে বুকিং নেয়া অফ হয়ে যাবে।

16/05/2026

আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন ‘যিলহজ্জের আমল’ সম্পর্কে জানতে বা যিলহজ্জের আমল নিয়ে পোস্ট দিতে অথবা ইনবক্সে গাইড করতে। এটা রমাদানের আগেও পাই, আমার ক্লায়েন্টরা আমলের লিস্ট বা রুটিন চেয়ে ম্যাসেজ দেন। সত্যি বলতে, আমি নিজেই শারিন সফি অদ্রিতা আপুরটা ফলো করবো। আগে চেষ্টা করতাম অনেক আপুর আমলের লিস্ট কালেক্ট করে সব কম্বাইন করে নিজের একটা লিস্ট বানাতে কিন্তু এতে সময়ের অপচয় হচ্ছিলো অনেক। তাই যেই আপুরা কষ্ট করে রিসার্চ করে আমাদের জন্য লিস্ট তৈরি করেছেন যদি সেগুলোর কোন কিছু নিয়ে doubt না থেকে আমি যেকোনো একটা লিস্ট ধরে ওটাই ফলো করার চেষ্টা করি। এতে আমার সময়ও বাঁচে আমল নিয়েও চিন্তা করতে হয়না। এছাড়া Afnan Jahir আপুর স্পেশাল ক্লাস থাকে সেগুলো attend করি। Shahpar Sattar ম্যা’মের ক্লাস থাকলে সেটা attend করে শিখি। Sadia Samha আপুর পোস্টগুলো থেকেও সাহায্য নেই। এর বেশি আমি খুব একটা দেখারও সুযোগ পাইনা। আমার ক্লায়েন্টদের প্রতি আমার পরামর্শ থাকবে অনেক বেশি লিস্ট, রুটিন save করে রেখে দিবেন না কারন পরে এগুলো combine করতে গিয়ে সময় অনেক চলে যাবে এবং আমল করার সময়ও কম পাবেন। আমাদের মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ দিনগুলো আমরা আমলে বেশি মনোযোগ দিবো, যতটা সম্ভব কাজ কমিয়ে আমল maximise করার চেষ্টা করবো।

আল্লাহ (Subhanahu wa ta’la) যেন আমাদের পক্ষ থেকে কবুল করেন এবং আমাদের জন্য সহজ করেন।

জাযাকাল্লাহ খ্যায়ের। 🍃
-Nikita Rubab Jamali

আপনারা সওয়াব লাভের উদ্দেশ্যে এবং আল্লাহর(Subhanahu wa ta’la) সন্তুষ্টি লাভের নিয়তে শারিন আপুর এই বইটি হাদিয়া দিতে এবং হাদিয়া দেওয়ায় স্পন্সর হতে পারেন। নিজে কিনে তো অবশ্যই পড়বেন।

আপনাদের সুবিধার্থে আমি শারিন আপুর আমলের লিস্টটি তার পোস্ট থেকে কপি করে শেয়ার করছি।

📋যিলহজ্জের প্রথম ১০ দিনের আমল লিস্ট!

যিলহজ্জের প্রথম ১০ দিন অত্যন্ত ফযীলতপূর্ণ। এই দিনগুলোতে করা নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তাই আসুন, আমরা আগে থেকেই কিছু আমল ঠিক করে নেই, যেন এই দিনগুলো উদ্দেশ্যহীনভাবে চলে না যায়।

সুন্দরভাবে গুছিয়ে আমল লিস্ট শেয়ার করছি যেন রেডি হয়ে যেতে পারেন--

১. পাঁচ ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করা:
সব আমলের ভিত্তি হলো ফরয ইবাদত। চেষ্টা করি সময়মতো, মনোযোগের সাথে সালাত আদায় করতে।

২. বেশি বেশি তাওবা ও ইস্তিগফার করা:
বারবার বলি:
*আস্তাগফিরুল্লাহ*

নিজের গুনাহের জন্য লজ্জিত হই, আল্লাহর কাছে ফিরে যাই।

৩. তাকবীর, তাহমীদ, তাহলীল ও তাসবীহ বেশি পড়া:
এই দিনগুলোতে বেশি বেশি পড়ি:

আল্লাহু আকবার**
আলহামদুলিল্লাহ**
লা ইলাহা ইল্লাল্লাহ**
সুবহান-আল্লাহ**

এভাবেও পড়তে পারি:
--আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।

৪. কুরআন তিলাওয়াত করা
প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ কুরআন পড়ার লক্ষ্য ঠিক করি। অল্প হলেও নিয়মিত পড়ি। এখন থেকেই পড়া শুরু করুন, যিলহজ্জের ১০ দিনের মধ্যে একটা কুরআন খতিমা কমপ্লিট করতে পারেন।

৫. ফরজ নামাজের যত্ন নেয়ার পরে নফল সালাতের প্রতি যত্নবান হওয়া:
বিশেষ করে:

* তাহাজ্জুদ
* সালাতুদ দুহা

৬. রোযা রাখা
সম্ভব হলে যিলহজ্জের প্রথম ৯ দিন রোযা রাখি।
বিশেষভাবে **আরাফার দিনের রোযা** অনেক ফযীলতপূর্ণ তাদের জন্য যারা হজে নেই। ঐ দিনের রোজার মাধ্যমে আগের এবং পরের ২ বছরের গুনাহ মাফ হয় সুবহানআল্লাহ!

৭. বেশি বেশি দোয়া করা:
নিজের জন্য, পরিবারের জন্য, উম্মাহর জন্য, দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য আন্তরিকভাবে দোয়া করি।

৮. যিকিরে জিহ্বা সজীব রাখা:
কাজ করতে করতে, হাঁটতে হাঁটতে, রান্না করতে করতে, ফাঁকে ফাঁকে ছোট যিকিরও অনেক ভারী হয়ে যায় মীযানে।

৯. সদকা করা:
সামর্থ্য অনুযায়ী দান করি। অল্প হলেও আন্তরিকতা নিয়ে দিই।

১০. কুরবানির নিয়ত থাকলে চুল-নখ না কাটা:
যিনি কুরবানি দেওয়ার নিয়ত করেছেন, তিনি যিলহজ্জের চাঁদ ওঠার পর থেকে কুরবানি দেওয়া পর্যন্ত চুল ও নখ না কাটার চেষ্টা করবেন।

১১. ভালো কাজের পরিকল্পনা করে রাখা:
যেমন:

* একজন নির্দিষ্ট ব্যক্তিকে সাহায্য করা
* আত্মীয়তার সম্পর্ক ঠিক করা
* কাউকে ক্ষমা করে দেওয়া
* ইসলামি কিছু শেখা বা শেখানো

১২. অন্তরকে পরিশুদ্ধ করার চেষ্টা কর

হিংসা, অহংকার, রাগ, শত্রুতা ইত্যাদি এসব থেকে হৃদয়কে পরিষ্কার করার চেষ্টা করি। শুধু বাহ্যিক আমল নয়, অন্তরের আমলও জরুরি।

কুরবানীর এই মহান দিনগুলোতে কেবল পশু কুরবানীতে সীমাবদ্ধ না থাকি। বরং নিজেদের গুনাহ, নফসের খেয়াল, অহংকার, রাগ, খারাপ ভাষা —এসবকেও কুরবানী করার চেষ্টা করি।

এ সময় self-purification বা আত্মশুদ্ধির আমলও খুব জরুরি। যেমন:

* নিজের রাগ নিয়ন্ত্রণ করা
* মানুষের সাথে ভালো ব্যবহার করা
* অন্যের হক সম্পর্কে সচেতন হওয়া
* কাউকে কষ্ট দিয়ে থাকলে সংশোধন করা
* অন্তরকে নরম করা
এই ১০ দিন যেন আমাদের ভেতরের মানুষটাকেও বদলে দেয়।

১৩. পরিবারের মাঝেও নিজ ঘরে ইবাদতের পরিবেশ তৈরি করা:
আমাদের মা-বাবা, সন্তান, ভাইবোনদের, স্বামী/স্ত্রীরা সবাই সবাইকে উৎসাহ দিই—যেন ঘরেও যিলহজ্জের সৌন্দর্য অনুভব করা যায়।

১৪. হজ্জের মৌসুমকে অন্তরে জীবন্ত রাখা:
যারা হজ্জ করতে যাচ্ছেন, তারা তো আল্লাহর ঘরের মেহমান হয়ে হজ্জ করবেন।
আর যারা হজ্জে যাচ্ছেন না, তারাও যেন এই দিনগুলোতে এমন মানসিকতা রাখি—আমরাও আল্লাহর জন্যই সাড়া দিচ্ছি, আমরাও ইবাদাতে, যিকিরে, তাওবায়, দোয়ায় নিজেদের হাজির করছি।

এই কথার সাথে মিলে আমরাও বলি:
**লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক**

অর্থাৎ, হে আল্লাহ, আমি উপস্থিত, আমি সাড়া দিচ্ছি।
হয়তো শারীরিকভাবে হজ্জে যাওয়া হয়নি, কিন্তু অন্তর যেন আল্লাহর দরবারে হাজির হয়।

১৫. আরাফার দিনটিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া:
এই দিনে বেশি বেশি দোয়া, যিকির, তাওবা, কুরআন তিলাওয়াত ও রোযার প্রতি গুরুত্ব দিই।

১৬. ঈদের দিন আল্লাহর শোকর আদায় করা:
ঈদের আনন্দের মাঝেও যেন আল্লাহকে ভুলে না যাই। কুরবানি, সালাত, যিকির— সবকিছুই ইবাদত।

এক নজরে আমল চেকলিস্ট:
☐ পাঁচ ওয়াক্ত সালাত
☐ কুরআন তিলাওয়াত
☐ ১০ দিনের বিশেষ যিকির
☐ ইস্তিগফার
☐ আরাফার দিনের জন্য বিশেষ দুয়া লিস্ট রেডি করা, দোয়া করা
☐ আরাফার দিনে রোজা রাখা
☐ সম্ভব হলে প্রথম ৯ দিন রোজা রাখা
☐ সদকা দেয়া
☐ নফল সালাত
☐ আত্মশুদ্ধির চেষ্টা করা, নিজের বদঅভ্যাস কুরবানী করা
☐ রাগ নিয়ন্ত্রণ করা
☐ ভালো ব্যবহার করা
☐ অন্যের হকের ব্যাপারে সচেতন হওয়া
☐ কুরবানী করা, কুরবানীর গোশত শেয়ার করা হকদারদের সাথে

নিজের জন্য এই নিয়তটি ঠিক করে ফেলুন আজকেই --
*“আমি এই ১০ দিনে আল্লাহর আরও প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমার আমলে, আমার অন্তরে, আমার চেষ্টা দিয়ে!"

আল্লাহ (Subhanahu wa ta’la) যেন আমাদের যিলহজ্জের এই বরকতময় দিনগুলোকে সর্বোত্তমভাবে কাজে লাগানোর তাওফীক দান করেন।

আমিন।

#রাইটিং_থেরাপি
#যিলহজ্জ
#শারিন

আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলের প্রতি যারা এতো দোয়া আর মেসেজ দিয়েছেন। মিঠাই এর এডিনয়েড এবং টনসিল অপারেশন হয়েছে বুধবার রাত...
15/05/2026

আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলের প্রতি যারা এতো দোয়া আর মেসেজ দিয়েছেন।
মিঠাই এর এডিনয়েড এবং টনসিল অপারেশন হয়েছে বুধবার রাতে। ওকে বাসায় আনা হয়েছে। ২ টা অপারেশন এর জন্যই কিনা জানি না, কিন্তু ওর জ্বর আর ঠান্ডা লেগেছে।
কেন যেন আমার কাছে মনে হয়, বড়দের চেয়ে ছোটদের রিকোভারি ফেজ টা একটু টাফ।
কারন ব্যাথার জন্য আমি ওকে কোনো কিছুই খাওয়াতে পারছি না। পানি দিলেও ঢোক গিলতে কষ্ট পাচ্ছে খুব। লিকুইড খাওয়াচ্ছি,তাও ১ দেড় ঘন্টায় তা শেষ করতে পারছি না।

৬ বছরের বেবির কাছে এর চেয়ে বেশি আমি আশাও করতে পারছি। ও ব্যাথা আর ভয়,২ টা মিলিয়ে কেমন যেন শান্ত হয়ে গিয়েছে।
আমার সারাদিন ঘর কাঁপানো ছোট্ট পাখিটা নিশ্চুপ হয়ে আছে।
নিশ্চয়ই আল্লাহ পাক সহজ করে দিবেন ইন শা আল্লাহ।

আমি সত্যিই এই কয়দিন সেই সকল মায়েদের জন্য মন থেকে দোয়া করেছি যারা তাদের সন্তানদেরকে নিয়ে হসপিটালে আছে, বা কোনো অসুস্থতার সাথে লড়াই করছেন।
আর যে সকল মায়েরা সুস্থ সন্তান নিয়ে আছেন, তাদের কাছে বিনীত অনুরোধ, সুস্থ সন্তান জীবনের সব চেয়ে বড় নিয়ামত। কালো,ফর্সা,মোটা,চিকন, মেধাবী, কম মেধাবী এইসব কিছুই আসে যায় না। সন্তানদের নিয়ে কোনো প্রতিযোগিতায় নামবেন না, মানুষের কথায় তাদের উপর প্রেশার দিবেন না। যারা নি:সন্তান, স্পেশাল চাইল্ড নিয়ে প্রতিনিয়ত যুদ্ধ করছে,তাদের দিকে দেখুন।
আল্লাহর কাছে তার সকল নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করুন।

ছবিটি অপারেশন এর আগে বেডে বসে বসে তার খেলা করার সময়ে তোলা।

আমি মনেহয় পৃথিবীর সবচেয়ে ফাঁকিবাজ মা। পড়াশোনা নিয়ে আমি কখনোই আমার মেয়েদের প্রেশার দেই না। নোংরা তুলনামূলক  প্রতিযোগিতায় ...
12/05/2026

আমি মনেহয় পৃথিবীর সবচেয়ে ফাঁকিবাজ মা। পড়াশোনা নিয়ে আমি কখনোই আমার মেয়েদের প্রেশার দেই না। নোংরা তুলনামূলক প্রতিযোগিতায় আমি অংশ নিতে চাই না। যতোটুকু না করলেই না,সেটুকুই আমি বলি। একজন সুস্থ ভালো মনের সৎ মনের সন্তান আমার হবে ইন শা আল্লাহ এটাই আমার চাওয়া। কেননা একাডেমিক রেজাল্ট দিয়ে আমি মনে করি না জীবনের সব কিছু মাপা হয়। তাই পড়াশোনা নিয়ে আমি টেনশন কম করি, আসলে এই তুলার মতো নরম মেয়েকে কিভাবে এই sarcastic society তে ঠিক করে বড় করবো, কিভাবে মানুষের বুলি থেকে protect করবো, সেই টেনশনেই আমার দিন পার হয়।

দুনিয়ায় সব আজব আজব চিন্তা কিছু দিন ধরে আমার এই অস্থির মনে আসছে।

।আমার মতো নরম মনের মা হিসেবে যে,নিজেকে ঠিক রাখছি এটাই অনেক, কিন্তু আবার যখনই এনেস্থিসিয়ার কথা মনে পরছে, রেস্টলেস হয়ে যাচ্ছি।
আমি ফুল এনেস্থিসিয়া খুব ভয় পাই, আর সেটা ছোট বেবিদের ক্ষেত্রে হলে তোহ কথাই নেই। আমার মিঠাই এর অপারেশন হবে ইন শা আল্লাহ আগামীকাল।

মাত্র ৬ বছর বয়সের, আমার অত্যন্ত অত্যন্ত অত্যন্ত নরম মনের ভীতু মেয়েটা সুই দেখলেই বিরাট আকারে কান্না শুরু করে, একটা সরিষা সমান পোকা দেখলে ভয়ে ছিটকে যায়, জোরে দরজা খোলা/বন্ধ হলেও ভয়ে চিৎকার করে উঠে, একজন মেহমান এসে ৩/৪ ঘন্টা থাকলেই সে যাওয়ার সময় কষ্ট পেয়ে কান্না করে....
সেই মেয়ে অপারেশন থিয়েটারে একা কিভাবে থাকবে আমি জানি না। ডক্টরকে রিকোয়েস্ট করেছি এনেস্থিসিয়া দেয়া পর্যন্ত যেন আমাকে এলাউ করে, নাহলে ও কান্না করতে করতে ট্রমাটাইজড হয়ে যাবে ভয়ে।
ও সার্জারীর জন্য ফিট কিনা, তার জন্য দুনিয়ার টেস্ট করাচ্ছিলাম এই কয়দিন, কেমন যেন গুমোট গুমোট লাগছিলো এতো টেস্ট করানোর সময়।

দেড় ঘন্টার অপারেশন হলেও আমার জন্য সেটা এক যুগের মতো লাগছে। আজ যেসকল মায়েরা হসপিটালে নিজের সন্তানদের নিয়ে লড়াই করছেন, মা হিসেবে খুব দোয়া করি যেন,আপনাদের সন্তানরা সুস্থ আর নিরাপদে থাকুক। একজন মায়ের বুকে যে এই সময় গুলোতে কি চলে তা একমাত্র "মা"ই বলতে পারে।

sold out৪ জনের জন্য ৪ টা সেট মেন্যু আছে, একজন আপুর ইমার্জেন্সির জন্য দেয়া যাচ্ছে না, কেউ নিতে চাইলে নিতে পারেন।এলাকা মাল...
12/05/2026

sold out
৪ জনের জন্য
৪ টা সেট মেন্যু আছে, একজন আপুর ইমার্জেন্সির জন্য দেয়া যাচ্ছে না, কেউ নিতে চাইলে নিতে পারেন।

এলাকা মালিবাগ,খিলগাও,মৌচাক,মগবাজার, মোহাম্মদপুর, আদাবর এইসব এরিয়া

সেট মেন্যু :৪ জনের পোলাও,রোস্ট, চিকেন পটেটো কাটলেট, শাহী ডিমের কোরমা।
প্রাইস ডেলিভারি চার্জ সহ ২০০০৳

ফুল এডভান্সড পেমেন্ট দিয়ে বুকিং কনফার্ম করতে হবে।

আগামীকাল লাঞ্চের জন্য  সেট মেন্যু হচ্ছে ইন শা আল্লাহ  ✅পোলাও একজনের✅রোস্ট একপিস✅শাহী ডিমের কোরমা এক পিস ✅চিকেন পটেটো কাট...
11/05/2026

আগামীকাল লাঞ্চের জন্য সেট মেন্যু হচ্ছে ইন শা আল্লাহ

✅পোলাও একজনের
✅রোস্ট একপিস
✅শাহী ডিমের কোরমা এক পিস
✅চিকেন পটেটো কাটলেট এক পিস

প্রাইস মাত্র ৪৫০৳

খুবই অল্প কিছু অর্ডার নেয়া হবে, আজ রাতের মাঝে ফুল এডভান্সড পেমেন্ট দিয়ে বুকিং কনফার্ম করতে হবে। ডেলিভারি চার্জ দূরত্ব অনুযায়ী। অর্ডার হোল্ড বা ক্যান্সেল হবে না।

সারাবছর ঠিক মতো যত্ন না নিয়ে মা দিবসে একদিন তাকে গিফট দিয়ে কোনো স্পেশাল ফিল করানোর থিওরি আমার পছন্দ না। ৩৬৫ দিন তার কথা ...
10/05/2026

সারাবছর ঠিক মতো যত্ন না নিয়ে মা দিবসে একদিন তাকে গিফট দিয়ে কোনো স্পেশাল ফিল করানোর থিওরি আমার পছন্দ না। ৩৬৫ দিন তার কথা ভেবে,তার কষ্ট কমিয়ে,তার কাজে হেল্প করে, তাকে "মি টাইম " দেয়ার সুযোগ দিয়ে, তার জন্য দোয়া করাই আমার কাছে মাকে স্পেশাল ফিল করানোর তড়িকা।
মা এর তুলনা কেবল মাত্র মা নিজেই।
তার sacrifice, compromise, কোনো কিছুর সাথে তুলনা নেই। আর এই উপলব্ধি কখনোই একজন ছেলে সন্তান এর জন্য শুধু মাত্র হতে পারে না। "সন্তান" এর জন্য হবে, ছেলে মেয়ে ২ জনের জন্যই। কারন ছেলে/মেয়ে ২ জনকেই জন্ম দিতে একই কষ্ট হয়েছে, এক ইঞ্চি কম বেশি না।
মায়ের কাজ কমিয়ে দিন, মাকে ফ্রি টাইম দিন, তাকে তার নিজের মতো করে বাঁচতে দিন। সে একজন পরিপূর্ণ স্বত্তা। তাকে সামর্থ্য অনুযায়ী উপহার দিন, যখন তখন।
❤️মনে রাখবেন, মায়ের পায়ের নিচে "সন্তান" এর বেহেশত। (শুধু ছেলে সন্তান না!!)

⭕আগামী মংগলবার লাঞ্চের জন্য অর্ডার নিচ্ছি পোলাও রোস্ট প্লেটার।

✅পোলাও একজন এর
✅রোস্ট এক পিস
✅চিকেন পটেটো কাটলেট এক পিস
✅শাহী ডিমের কোরমা এক পিস।

🎉মাত্র ৪৫০৳

সাথে নিতে পারেন বুটের হালুয়া হাফ কেজি।

মায়ের জন্য নিয়ে, সেদিনের রান্নার কষ্ট থেকে একটু ফ্রি করে দিন। বলুন তাকে না বলা কিছু কথা, বলুন তাকে "ভালোবাসি মা"।

ফুল এডভান্সড পেমেন্ট দিয়ে বুকিং কনফার্ম করতে হবে। অর্ডার হোল্ড বা ক্যান্সেল হবে না
ডেলিভারি চার্জ দূরত্ব অনুযায়ী।

ঘি নিরামিষ এমন একটা সবজি, যেটা, রুটি,পরাটা, ভাত,পোলাও, সব কিছুর সাথে দারুণ লাগে।খাওয়ার সময় একটু শুকনো মরিচ টি ডলে খাবেন,...
02/05/2026

ঘি নিরামিষ এমন একটা সবজি, যেটা, রুটি,পরাটা, ভাত,পোলাও, সব কিছুর সাথে দারুণ লাগে।
খাওয়ার সময় একটু শুকনো মরিচ টি ডলে খাবেন, সেই মজা লাগে আমার😋😋

ঘি নিরামিষ এক বাটি ১:৪

সোমবারের জন্য অর্ডার নেয়া হচ্ছে, ইন শা আল্লাহ।
ফুল এডভান্সড পেমেন্ট দিয়ে বুকিং কনফার্ম করতে হবে, ডেলিভারি চার্জ দূরত্ব অনুযায়ী।

Address

Mohakhali DOHS
Dhaka
1206

Opening Hours

Monday 11:00 - 12:00
Tuesday 11:00 - 12:00
Wednesday 11:00 - 12:00
Thursday 11:00 - 12:00
Friday 15:00 - 12:00
Saturday 11:00 - 12:00
Sunday 11:00 - 12:00

Telephone

+8801709119652

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alhulwaa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share