SS Pickle POT

SS Pickle POT আচার নয় শুধু,
আমাদের পণ্যে জড়িয়ে আছে অটুট বিশ্বাস ও ভালোবাসার বন্ধন☘️
(1)

ওয়েদার ডিমান্ড খাবার আউশ ধানের মোটা চাউলের পাতলা খিচুড়ি সাথে যদি থাকে গরুর মাংসের আচার কিংবা নোনা ইলিশের আচার। আহা খাবার...
29/04/2026

ওয়েদার ডিমান্ড খাবার আউশ ধানের মোটা চাউলের পাতলা খিচুড়ি সাথে যদি থাকে গরুর মাংসের আচার কিংবা নোনা ইলিশের আচার।

আহা খাবার তো নয় যেন অমৃত যারা এখনো ট্রাই করেনি একবার হলে ও ট্রাই করবেন।

#ঘরোয়া_স্বাদ #আচার_প্রেম

বজ্রপাত (থান্ডারস্টর্ম) খুবই বিপজ্জনক, তাই কিছু কাজ একদমই করা উচিত না। কাজগুলো কী কী...⚠️ বজ্রপাতের সময় যা করা থেকে বিরত...
29/04/2026

বজ্রপাত (থান্ডারস্টর্ম) খুবই বিপজ্জনক, তাই কিছু কাজ একদমই করা উচিত না। কাজগুলো কী কী...

⚠️ বজ্রপাতের সময় যা করা থেকে বিরত থাকবেন:

১. খোলা জায়গায় দাঁড়ানো বা হাঁটা
মাঠ, ছাদ, রাস্তা—এগুলোতে থাকা বিপজ্জনক। বজ্রপাত সাধারণত উঁচু বা খোলা জায়গায় আঘাত করে।

২. গাছের নিচে আশ্রয় নেওয়া
অনেকে ভুল করে গাছের নিচে দাঁড়ায়—এটা খুবই ঝুঁকিপূর্ণ। বজ্রপাত গাছে পড়লে পাশে থাকা মানুষও আঘাত পেতে পারে।

৩. ধাতব জিনিস স্পর্শ করা
লোহার গেট,জানালার গ্রীল, খুঁটি, বাইসাইকেল, মোটরসাইকেল—এসব থেকে দূরে থাকুন, কারণ এগুলো বিদ্যুৎ পরিবাহক।

৪. পানিতে থাকা বা গোসল করা
পুকুর, নদী, বা গোসল—সবই এড়িয়ে চলুন। পানি বিদ্যুৎ খুব দ্রুত ছড়ায়।

৫. মোবাইল চার্জে রেখে ব্যবহার করা
চার্জে লাগানো মোবাইল ব্যবহার না করাই ভালো। বিদ্যুৎ লাইনের মাধ্যমে ঝুঁকি থাকতে পারে।

৬. বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করা
মোবাইল, টিভি, ফ্রিজ, কম্পিউটার—বজ্রপাতের সময় এগুলো ব্যবহার না করাই নিরাপদ।

৭. জানালার পাশে দাঁড়ানো
বজ্রপাতের সময় কাঁচের জানালার কাছেও না থাকাই ভালো।

✅ কী করবেন?

ঘরের ভিতরে থাকুন

দরজা-জানালা বন্ধ রাখুন

সম্ভব হলে বৈদ্যুতিক সংযোগ বন্ধ রাখুন

অভিনেত্রী দিলারা জামান কে প্রশ্ন করা হলো, "আপনি ২০ বছর বয়সী দিলারা জামানকে যদি এখন একটা ফোন করে করতে পারতেন, লাইফ দেখার ...
28/04/2026

অভিনেত্রী দিলারা জামান কে প্রশ্ন করা হলো,
"আপনি ২০ বছর বয়সী দিলারা জামানকে যদি এখন একটা ফোন করে করতে পারতেন, লাইফ দেখার পর ওকে আপনি কী এডভাইস দিতেন?

উনি উত্তর করলেন-
"স্বামী ভালোবাসলো না, স্বামী তাকালো না বলে মন খারাপ করার কিছু নেই। তখন বোকার মতো না খেয়ে থাকতাম। একবার এমন সারাদিন না খেয়ে বসে আছি সে আসবে তারপর খাবো। সে আসার পরে বাথরুম থেকে গোসল করে এসে পেপার নিয়ে বসে গেলো। আর সে কি অভিমান অভিমান। না খেয়ে বসে থাকতাম, কাঁদতাম। এখন মনে হয় এটা কোনো Wise decision ছিলো না"

আমরা মেয়েরা স্বামী, সংসারের পেছনে সেল্ফলেসলি ইনভেস্ট করি। করতে করতে একসময় দেখা যায় পাওয়ার খাতায় বড় একটা শূন্য পেয়ে বসে আছি। অথচ অতটুকু ভালো নিজেকে বাসলে হয়তো আজকের এই আফসোসটা করতে হতো না।

মেয়ে এখনই নিজেকে উজাড় করে ভালোবাসো। যাতে ২০ বছরের তোমার কাছে ফিরলে মিষ্টি হেসে নিজেকে অভিবাদন জানাতে পারো।
আজ এক্ষুনি প্রাণ ভরে বাঁচো❤️

28/04/2026

বৃষ্টি স্নাত মানিপ্লান্ট ☘️☘️

এই ৭টি কথা—প্রত্যেক মানুষের জন্যই উপকারীঃ১.যদি খুশি থাকতে চান,সময়মতো ইবাদত করুন।২.যদি চেহারায় উজ্জ্বলতা আনতে চান,তাহাজ...
28/04/2026

এই ৭টি কথা—প্রত্যেক মানুষের জন্যই উপকারীঃ

১.যদি খুশি থাকতে চান,
সময়মতো ইবাদত করুন।

২.যদি চেহারায় উজ্জ্বলতা আনতে চান,
তাহাজ্জুদের সালাত আদায় করুন।

৩.যদি প্রশান্তি চান,
কোরআন তেলাওয়াত করুন।

৪.যদি সুস্বাস্থ্য চান,
বেশি বেশি রোজা রাখুন।

৫. যদি সমস্যার সমাধান চান,
সবসময় ইস্তিগফার পড়ুন।

৬. যদি জীবনে বরকত চান,
বেশি বেশি দরুদ শরীফ পড়ুন।

৭. যদি মুশকিল আসান চান,
বেশি বেশি “লা হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ” পড়ুন।

আল্লাহ আমাদের সবাইকে আমল করার তাওফিক দান করুন।

-Raqi Rahat Al Ahnaf

#ঘরোয়া_স্বাদ #আচার_প্রেম

এমন ও বাদল ও দিনে খিচুড়ির সাথে আচার না হলে কি জমে?????      #আচার_প্রেম    #ঘরোয়া_স্বাদ
28/04/2026

এমন ও বাদল ও দিনে খিচুড়ির সাথে আচার না হলে কি জমে?????

#আচার_প্রেম #ঘরোয়া_স্বাদ

আল্লাহ 'হও' বললেই হয়ে যায়। তবুও তিনি পৃথিবী সৃষ্টি করতে ছয়দিন সময় নিয়েছেন। মাতৃগর্ভে ভ্রুণ সৃষ্টির পর পরই মানব শরীরের আক...
28/04/2026

আল্লাহ 'হও' বললেই হয়ে যায়। তবুও তিনি পৃথিবী সৃষ্টি করতে ছয়দিন সময় নিয়েছেন। মাতৃগর্ভে ভ্রুণ সৃষ্টির পর পরই মানব শরীরের আকৃতি দেওয়া তাঁর জন্য কোনো ব্যাপারই না৷ তবুও তিনি দশমাস ধরে ভ্রুণকে ধীরে ধীরে মাতৃগর্ভে বড় করে তুলেছেন। এটাই তাঁর হিকামাহ্!

ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন, সাতটা তারা তাঁকে সিজদাহ্ করছে। ওই সাতটা তারা তাঁর ভাইদের প্রতীক ছিলো। আল্লাহ চাইলে পারতেন,ওই মূহুর্তে ইউসুফ আলাইহিস সালামকে তাঁর ভাইদের দ্বারা সিজদাহ্ করাতে। কিন্তু তিনি তা করেননি। এই স্বপ্ন বাস্তবায়নের আগে ইউসুফ নবীকে কুয়াতে নিক্ষিপ্ত হতে হয়েছে। কারাগারে জীবন কাটাতে হয়েছে। দিতে হয়েছে অনেক কঠিন পরীক্ষা। এতসব পরীক্ষার মধ্যে দিয়েই রব্ব তাঁকে সম্মানিত করেছিলেন এবং প্রায় ৪০ বছর পর স্বপ্ন বাস্তব হয়েছিলো।

ফেরাউন যখন সীমালঙ্ঘন করে নিজেকে খোদা দাবি করা শুরু করেছিলো,আল্লাহ চাইলে তখনই তাকে ধসিয়ে দিতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরে বড় করে দীর্ঘ সময় পর ফেরাউনকে ধ্বংস করেছেন।

আবার মুসা নবী যখন মাদইয়ানে পৌঁছেছিলেন,তখন তিনি অসহায় হয়ে আল্লাহর কাছে অনুগ্রহ প্রার্থনা করছিলেন। আল্লাহ তাৎক্ষণিক দুআতে সাড়া দিয়ে তাঁকে বাসস্থান, কর্ম ও স্ত্রী দিয়েছিলেন।

আসলে আল্লাহর একটা নিজস্ব টাইমিং আছে। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা জানেন,ঠিক কোন সময়ে,কিভাবে কি দিলে তা তাঁর বান্দার জন্য উপকারী হবে। আমরা যখন দুআ করি,আল্লাহ তা কবুল করেন। কখনো এর ফল আমরা তখনই দেখতে পাই৷ কখনো বা রব্ব আমাদের অপেক্ষা করান। কখনো হয়তো রব্ব আমাদের এরচেয়ে উত্তম কিছু দিয়ে সন্তুষ্ট করে দেন।

আল্লাহ দেন৷ আগে হোক আর পরে হোক,আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেনই৷

আপনি যদি দুআ করতে করতে ক্লান্ত হয়ে পড়েন,তবে জেনে রাখবেন,আপনার দুআ ইতোমধ্যেই কবুল হয়ে গেছে। সবরের সাথে দুআ চালিয়ে যান। সঠিক সময়ের অপেক্ষা করুন।

আল্লাহ আপনাকে অতিশীঘ্রই সন্তুষ্ট করে দিবেন সেভাবে,যেভাবে পিতা ইয়াকুব(আ:) ইউসুফ আলাইহিস সালামকে দীর্ঘ বছর পর পেয়ে সন্তুষ্ট হয়েছিলেন।

Tahia_Islam

28/04/2026

বৃষ্টি মুখর সকাল, শীতল বাতাসে ভেজা এক অন্যরকম অনুভূতি…।
মাটির গন্ধে মিশে থাকে শান্তির ছোঁয়া, আর টুপটাপ বৃষ্টির শব্দ যেন মনটাকে নরম করে দেয়।
এই সকালটা একটু ধীরে কাটুক,
চায়ের কাপে উষ্ণতা থাকুক,
আর মনে থাকুক প্রশান্তির নীরব হাসি…।
সব কোলাহল ভুলে, নিজের সাথে কিছু সময় কাটানোর জন্য
এমন সকালই তো সবচেয়ে সুন্দর।

কোয়ালিটি, না কি কোয়ানটেটি কোনটা খোঁজেন???? যদি কোয়ালিটি খোঁজেন তবে SS Pickle POT এর উপর আস্থা রাখতে পারেন। আর যদি আপনি  ...
27/04/2026

কোয়ালিটি, না কি কোয়ানটেটি কোনটা খোঁজেন????

যদি কোয়ালিটি খোঁজেন তবে SS Pickle POT এর উপর আস্থা রাখতে পারেন।

আর যদি আপনি কমদামী আচার খোজেন তবে অসংখ্য অপশন রয়েছে।

ভেজালহীন ক্যামিকেল মুক্ত হোমমেড,পরিষ্কার পরিচ্ছন্ন ও ফ্রেশ আচার তৈরির বিশ্বস্ত প্রতিষ্ঠান SS pickle pot দামে নয় মানে বিশ্বাসী কোয়ালিটির সঙ্গে কোন আপস নয়।

আমরা নিজেরা যা খাই ক্রেতাদের ও সেটাই প্রোভাইট করি তাই নিশ্চিতে অর্ডার করতে পারেন আপনার পছন্দের যেকোন আচার ও রেডি টু ইট আইটেম।

#আচার_প্রেম #ঘরোয়া_স্বাদ

27/04/2026

গিফট পেতে কার না ভালো লাগে???

আর সেই গিফটটা যদি হয় আচারের স্পেশাল গিফট তাহলে তো সোনায় সোহাগা।

হুম SS Pickle POT এর প্রতিটি ক্রেতার জন্য রয়েছে স্পেশাল গিফট আচার বক্স।

যেখানে আপনি ভাবেন সম্পূর্ণ ভিন্ন স্বাদের বাহারী আচারের স্বাদ একেবারে ফ্রেশ এবং ফ্রীতে।

#আচার_প্রেম #ঘরোয়া_স্বাদ

🌧️  অনেকদিন পর বৃষ্টির দেখা পেলে সর্বপ্রথম যেটা মনে পড়ে সেটা হলো মোটা চাউলের  পাতলা  খিচুড়ির সাথে একটু আচার আহা জমে খীড় ...
27/04/2026

🌧️ অনেকদিন পর বৃষ্টির দেখা পেলে সর্বপ্রথম যেটা মনে পড়ে সেটা হলো মোটা চাউলের পাতলা খিচুড়ির সাথে একটু আচার আহা জমে খীড় হয়ে যাবে।

যেকোন খিচুড়ির সাথে ঝাল-টক আচার—সাধারন খিচুড়ির স্বাদ বদলে দেয়

বৃষ্টির দিনে রান্নার ঝামেলা থেকে বিরতী নিতে চাইলে আর ঝটপট খিচুড়ির সাথে মজাদার কিছু খেতে চাইলে নিয়ে নিন আমাদের রেডি টু ইট আচার 🍽️

🔥 আমাদের রেডি টু ইট আইটেম আচার গুলো :

চিংড়ি বালাচাও
গরুর মাংসের আচার
চ্যাপা শুটকির আচার
রসুনের আচার
নোনা ইলিশের আচার
বোম্বাই মরিচের আচার
কালোজিরার আচার
এছাড়া ও রয়েছে আম,জলপাইয়ের টক আচার।

১ কেজি আচার অর্ডারে সাীা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি তবে আর দেড়ি কেন এখনি ইনবক্স করুন।

#আচার_প্রেম #ঘরোয়া_স্বাদ

Address

Comilla Daudkandi Gouripur Eid Gah Math
Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when SS Pickle POT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share