Chittago Express

Chittago Express ব্যস্ত শহরের জ্যামের ভিড়ে সময়মতো পার্সেল কিংবা খাবার পিকআপ ও ডেলিভারির জন্য Chittago Express হতে পারে আপনার সেরা ভরসা।
(1)

আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদ মোবারক।
21/03/2026

আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদ মোবারক।

০৮ তারিখ থেকে পেইজের কার্যক্রম বন্ধ ছিল। অনেকেই ম্যাসেজ করেছেন, কিন্তু অসুস্থ থাকার কারণে রিপ্লাই দিতে পারি নাই। এখন আলহ...
19/03/2026

০৮ তারিখ থেকে পেইজের কার্যক্রম বন্ধ ছিল। অনেকেই ম্যাসেজ করেছেন, কিন্তু অসুস্থ থাকার কারণে রিপ্লাই দিতে পারি নাই। এখন আলহামদুলিল্লাহ একটু সুস্থ বোধ করছি, তাই জানাচ্ছি।

আমরা আগে থেকেই রেগুলার মারচেন্টদের বলেছিলাম চাঁদ রাত পর্যন্ত সার্ভিস চালু থাকবে। কিন্তু সব কিছু তো আর প্ল্যান মতো হয় না।

আজকে অসুস্থ শরীর নিয়েই কাজে বের হয়েছিলাম। আমরা সাধারণত সাইকেলে ডেলিভারি করি, কিন্তু শরীর খারাপ থাকায় সাইকেল চালানোর মতো শক্তি ছিল না। তাই সিএনজি, রিকশা, অটো—যা পেয়েছি, সেগুলো দিয়ে ডেলিভারি সম্পন্ন করেছি।

টানা প্রায় ৯ দিন সার্ভিস বন্ধ থাকার পরও, হিসাব করে দেখলাম—রোজার আগের দিন থেকে আজ পর্যন্ত মোট ১০২৩টি অর্ডার কমপ্লিট করেছি (ফুড, কেক, পার্সেল সব মিলিয়ে)। আলহামদুলিল্লাহ।

এই ছোট পেইজকে এত সাপোর্ট করার জন্য সবাইকে ধন্যবাদ। এটা আপনাদের দোয়া এবং আমাদের পরিশ্রমের ফল।

এইবার অনেককেই সার্ভিস দিতে পারি নাই, এজন্য দুঃখিত। ইনশাআল্লাহ আগামী বছর আরও ভালো প্রস্তুতি নিয়ে রেডব থাকবো যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ।

আগামীকাল আমাদের শেষ ডেলিভারি। ইতিমধ্যে সব সিডিউল ফিলআপ হয়ে গেছে, তাই নতুন অর্ডার নেওয়া সম্ভব না।
ঈদের পর আবার কখন সার্ভিস চালু হবে সেটা ঈদের দিন জানিয়ে দিবো ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন।

শরিল বলে বিশ্রাম চাই, কিন্তু মন বলে আরও অর্ডার চাই।
13/03/2026

শরিল বলে বিশ্রাম চাই, কিন্তু মন বলে আরও অর্ডার চাই।

কেকের মতো সেনসিটিভ জিনিস ডেলিভারি দিতে দিতে ভাবলাম যাই, এবার একটু ভিন্ন চ্যালেঞ্জ নেওয়া যাক!এইবার নামলাম দই ডেলিভারিতে ত...
05/03/2026

কেকের মতো সেনসিটিভ জিনিস ডেলিভারি দিতে দিতে ভাবলাম যাই, এবার একটু ভিন্ন চ্যালেঞ্জ নেওয়া যাক!
এইবার নামলাম দই ডেলিভারিতে তাও আবার কোনো ধরনের ফ্রিজিং ছাড়া দই!

আপনারা তো জানেনই, দই কতটা সেনসিটিভ জিনিস। ফ্রিজ ছাড়া ২-৩ ঘণ্টা বাইরে থাকলেই টেক্সচার নষ্ট হয়ে গলে পানি হয়ে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ, ৩য় রোজা থেকে আজ পর্যন্ত টানা দই ডেলিভারি দিয়ে যাচ্ছি একদম পারফেক্টলি।

চট্টগ্রাম সিটির ভেতরে পার্সেল, ফুড, কেক সময়মতো আপনার কাস্টমারের কাছে পৌঁছাতে চাইলে একবার আমাদের Chittago Express এর ডেলিভারি সার্ভিসটা ট্রাই করে দেখতে পারেন।

আমাদের এটা শুধু ডেলিভারি সার্ভিস না, এটা একটা দায়িত্ব। আর সেই দায়িত্বটাই আমরা মন দিয়ে রাখার চেষ্টা করি প্রতিদিন।

ভাইয়া, কেকের সাথে এই বড় ফুলের বাকেটটা কিভাবে নিবেন?রাইডারের উত্তর,“আরে আপু, দেন নিয়ে যেতে পারবো। আপনি টেনশন করিয়েন না।রো...
28/02/2026

ভাইয়া, কেকের সাথে এই বড় ফুলের বাকেটটা কিভাবে নিবেন?
রাইডারের উত্তর,
“আরে আপু, দেন নিয়ে যেতে পারবো। আপনি টেনশন করিয়েন না।

রোজায় কাজের চাপ একটু বেশি থাকে, তাই নিয়মিত পোস্ট দেওয়া হয় না। কিন্তু তাই বলে আমাদের সার্ভিস বন্ধ না। আমরা প্রতিদিনের মতোই কাজ করছি।
চট্টগ্রাম সিটির ভেতরে ফুড, পার্সেল বা কেক ডেলিভারি করানোর জন্য নির্ভর করতে পারেন আমাদের উপর। যত্ন নিয়ে, সময়মতো পৌঁছে দেওয়াটাই আমাদের দায়িত্ব।

আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 🇧🇩রক্তে লেখা এক ইতিহাসের নাম — ২১শে ফেব্রুয়ারি।১৯৫২ সালের এই দিনে বাংলাকে ...
20/02/2026

আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 🇧🇩
রক্তে লেখা এক ইতিহাসের নাম — ২১শে ফেব্রুয়ারি।
১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সালাম, বরকত, রফিক, জব্বারসহ অগণিত বীর সন্তান বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। 🕊️

তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মায়ের ভাষায় কথা বলার অধিকার, পেয়েছি আমাদের পরিচয়, আমাদের আত্মমর্যাদা।

ভাষা শুধু শব্দের সমষ্টি নয়—
এটাই আমাদের ভালোবাসা, আমাদের সংস্কৃতি, আমাদের শেকড়, আমাদের অস্তিত্ব।

আজ প্রতিজ্ঞা হোক —
বাংলা যেন শুধু ফেব্রুয়ারিতে নয়, বছরের প্রতিটি দিনে আমাদের হৃদয়ে বেঁচে থাকে।
বাংলা বলি, বাংলা লিখি, বাংলাকে ভালোবাসি।

একে তো রোজা, তার উপর ফ্রোজেন আইটেমের ডেলিভারির চাপ! তবুও আলহামদুলিল্লাহ ❤️১ম আর ২য় রোজা—সকাল থেকেই টাইমমতো পিকআপ, টাইমমত...
20/02/2026

একে তো রোজা, তার উপর ফ্রোজেন আইটেমের ডেলিভারির চাপ!
তবুও আলহামদুলিল্লাহ ❤️
১ম আর ২য় রোজা—সকাল থেকেই টাইমমতো পিকআপ, টাইমমতো ডেলিভারি। চেষ্টা করছি আপনাদের কে টাইমমত ডেলিভারির কথা দিয়ে কথা রাখার।
আর একটা ছোট্ট অনুরোধ আপু/ভাইয়ারা—অনেকেই ইনস্ট্যান্ট ডেলিভারির জন্য রিকোয়েস্ট করেন। বিশ্বাস করেন, ইচ্ছা থাকলেও এই মুহূর্তে সেটা আমাদের পক্ষে সম্ভব না। বিশেষ করে ফুড/ফ্রোজেন আইটেমের ক্ষেত্রে পুরো প্রসেসটা প্ল্যান করে করতে হয়, না হলে টাইমিং মেইনটেইন মেইনটেইন করা কঠিন হয়ে যায়।
তাই আমাদের সার্ভিস নিতে হলে অন্তত একদিন আগে জানিয়ে রাখবেন।
তাহলে আমরা সুন্দরভাবে প্ল্যান করে, ঠিক সময়ে, ঠিকভাবে আপনার কাছে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ।

আজকের মতো আমাদের ডেলিভারর কার্যক্রম এখানেই শেষ। পরশু থেকে তো রোজা শুরু হচ্ছে, তাই কাজের শিডিউলে একটু চেঞ্জ আনলাম।​রমজানে...
17/02/2026

আজকের মতো আমাদের ডেলিভারর কার্যক্রম এখানেই শেষ। পরশু থেকে তো রোজা শুরু হচ্ছে, তাই কাজের শিডিউলে একটু চেঞ্জ আনলাম।
​রমজানে আমাদের সার্ভিস চালু থাকবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। লাস্ট পিকআপ করার ডেডলাইনও বিকাল ৪টা। যেহেতু আমরা ফুড ডেলিভারি বেশি করি, আমাদের মেইন টার্গেট থাকে কাস্টমার যেন ইফতারের আগেই খাবারটা হাতে পায়। রাইডারদের হাতেও যাতে ইফতার করার মতো পর্যাপ্ত সময় থাকে, সেটা ভেবেই এই টাইমিং সেট করা।

​একটা রিকোয়েস্ট—যাদের ডেলিভারি সার্ভিস লাগবে, তারা কাইন্ডলি একদিন আগে আমাদের কনফার্ম করে জানাবেন। আগে থেকে জানা থাকলে আমরা সব গুছিয়ে রাখতে পারি, আর আপনার ডেলিভারিও একদম স্মুথ হয়।
​সবাইকে আগাম রমজানের শুভেচ্ছা। আল্লাহ আমাদের সবার রোজা কবুল করুন এবং সবার কাজে বরকত দান করুন।

ব্যস্ততার কারণে পোস্ট দেওয়া হয় না ঠিকই, কিন্তু আমাদের সার্ভিস একদম ফুল দমে চলছে।​চিটাগং সিটির মধ্যে পার্সেল, ফুড বা কেক ...
16/02/2026

ব্যস্ততার কারণে পোস্ট দেওয়া হয় না ঠিকই, কিন্তু আমাদের সার্ভিস একদম ফুল দমে চলছে।
​চিটাগং সিটির মধ্যে পার্সেল, ফুড বা কেক ডেলিভারি নিয়ে আর চিন্তা করার দরকার নাই। Chittago Express আছে আপনার বিজনেসের ডেলিভারি পার্টনার হিসেবে।

যখন আমরা প্রথম Chittago Express চালু করি, তখন কোনো মার্চেন্টের কাছে পার্সেল পিকআপ করতে যেতাম ওনারা বেশ সন্দেহের চোখে তাক...
13/02/2026

যখন আমরা প্রথম Chittago Express চালু করি, তখন কোনো মার্চেন্টের কাছে পার্সেল পিকআপ করতে যেতাম ওনারা বেশ সন্দেহের চোখে তাকাতেন। নতুন পেজ, ক্যাশ অন ডেলিভারির টাকা ঠিকঠাক দিবে তো? নাকি সব নিয়ে উধাও হবে? এই টেনশনটা ওনাদের চোখেমুখে পরিষ্কার দেখা যেত।
​কিন্তু আলহামদুলিল্লাহ, সময় বদলেছে। এখন সেই মার্চেন্টরাই একদম নির্ভয়ে আমাদের ওপর ভরসা রাখেন। এই ভরসার প্রমাণটা পেলাম গত ২-৩ দিনে। নির্বাচনের ঝামেলার কারণে দেশের বিকাশ পেমেন্ট সিস্টেম অফ ছিল। আমাদের নিয়ম হলো রাত ১২টার মধ্যেই সব মার্চেন্টের টাকা ক্লিয়ার করে দেওয়া, কিন্তু গত দুদিন সেটা সম্ভব হয়নি। বেশ বড় একটা অ্যামাউন্ট আমাদের কাছে জমা হয়ে গিয়েছিল। অথচ মজার ব্যাপার হচ্ছে, একটা মার্চেন্টও ফোন দিয়ে টাকার জন্য তাড়া দেননি বা টেনশন করেননি। এটাই আমাদের সবথেকে বড় পাওয়া।
​যাই হোক, আজ সব বকেয়া টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনও শেষ, আমাদের ছুটিও শেষ। কাল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আমাদের সার্ভিস আবার ফুল দমে চালু হচ্ছে।
​ফুড, পার্সেল বা কেক—যেকোনো কিছু সেফলি আর সময়মতো ডেলিভারি করতে Chittago Express এর ওপর ভরসা রাখতে পারেন। আমরা আছি আপনার পাশেই।

কয়েকদিন ধরে আমরা যারা ডেলিভারি নিয়ে করি, সত্যি বলতে দিন যাচ্ছে একদম পেইনের উপর দিয়ে।রাস্তায় বের হলেই নির্বাচন প্রচারণার ...
09/02/2026

কয়েকদিন ধরে আমরা যারা ডেলিভারি নিয়ে করি, সত্যি বলতে দিন যাচ্ছে একদম পেইনের উপর দিয়ে।
রাস্তায় বের হলেই নির্বাচন প্রচারণার জ্যাম, তার ওপর আবার আজ থেকে বিকাশে টাকা পাঠানো বন্ধ ৩ দিনের জন্য!
ভাই, বিকাশের সাথে ভোটের সম্পর্কটা ঠিক কোথায়—এটা আজও মাথায় ঢুকে না 😅
যাকগে, দেশ তো আর আমাদের না—আমরা তো ভাড়াটিয়া।
তবুও দায়িত্ব থেকে পিছু হটাই না।
যেসব মার্সেন্ট আপু/ভাইয়াদের আজকে ক্যাশ অন ডেলিভারির টাকা কালেক্ট হয়েছে, ইনশাআল্লাহ কালকে পার্সেল পিক করার সময় রাইডারের হাতেই টাকা পাঠিয়ে দেওয়া হবে।

আর যারা চট্টগ্রাম সিটিতে পার্সেল, ফুড বা কেকের মতো সেন্সিটিভ আইটেম ডেলিভারি দিতে চান—নিশ্চিন্তে আমাদের Chittago Express এর ডেলিভারি সার্ভিস নিতে পারেন।
আমরা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সার্ভিস চালু রাখি।

আজকের দিনটা জাস্ট কেক আর ফুলের ওপর দিয়েই গেল। একটার পর একটা ডেলিভারি দিতে দিতেই দিন পার, তবে দিনশেষে আলহামদুলিল্লাহ!আমরা...
07/02/2026

আজকের দিনটা জাস্ট কেক আর ফুলের ওপর দিয়েই গেল। একটার পর একটা ডেলিভারি দিতে দিতেই দিন পার, তবে দিনশেষে আলহামদুলিল্লাহ!

আমরা শুক্রবার বাদে প্রতিদিনই সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সার্ভিস চালু রাখি।
তবে একটা রিকোয়েস্ট, ডেলিভারি কনফার্ম করতে এটলিস্ট একদিন আগে আমাদের একটু জানিয়ে রাখবেন।

Address

Munsirabad Passport Office Opposite Mia Khan Bari
Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chittago Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share