Jannat's Dreamscape

Jannat's Dreamscape Made with pure love & passion
Your day & our masterpiece. We serve homemade cakes and icecream of great quality✨🤍

Sunflower theme cake, my happy happy client 🍋🌼Made with pure love & passion. Your day & our masterpiece. Alhamdulillah f...
20/09/2026

Sunflower theme cake, my happy happy client 🍋🌼

Made with pure love & passion.
Your day & our masterpiece.
Alhamdulillah for everything.
✨

ক্লায়েন্টের আবদার ছিল বড় কেকটার সাথে মিল রেখে ওনার জন্য ছোট্ট করে একটা মিনি কিউট কেক বানিয়ে দিতে হবে। যেই কথা, সেই কা...
16/09/2026

ক্লায়েন্টের আবদার ছিল বড় কেকটার সাথে মিল রেখে ওনার জন্য ছোট্ট করে একটা মিনি কিউট কেক বানিয়ে দিতে হবে।
যেই কথা, সেই কাজ! বড় কেকের সাথে মিল রেখে ছোট্ট কেকটাও বানিয়ে দেওয়া হলো। 💗

বড় কেকটা প্রথম দিন আর ছোট্ট কেকটা দ্বিতীয় দিন কাটার পরও কেকের টেস্ট নিয়ে ক্লায়েন্ট ভীষণ সন্তুষ্ট ছিলেন। পার্সোনালি কিউট একটা রিভিউ ভিডিও করেও দিয়েছেন 🤭

বড় কেকের ডিজাইন ছোট্ট কেকে ফুটিয়ে তোলা বেশ কষ্টদায়ক হলেও, কেকটা দেখতে অনেক কিউট লাগতেছিল মাশাল্লাহ ✨

...

বেকিং জার্নি শুরু করার পর থেকেই মনের এক কোণে ছোট্ট একটা ইচ্ছা ছিল, মেডিকেল আইটেম এন্ডিং বা মেডিকেল টার্মের কোনো কেক বানা...
15/09/2026

বেকিং জার্নি শুরু করার পর থেকেই মনের এক কোণে ছোট্ট একটা ইচ্ছা ছিল, মেডিকেল আইটেম এন্ডিং বা মেডিকেল টার্মের কোনো কেক বানাবো! 💜

আলহামদুলিল্লাহ,সেই ইচ্ছেটা অবশেষে সত্যি হলো🥹✨

BGC Trust Medical College এর Pharmacology Item Ending এর জন্য আমাদের কাছ থেকে এই কেকটা অর্ডার করা হয়েছিল। সবচেয়ে ভালো লাগার বিষয়, তাদের রিভিউটাও ছিল ভীষণ পজিটিভ। সবকিছুর জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া।


✨

লাস্ট কিছু দিন আলহামদুলিল্লাহ একটানা কাজ করে এতো ক্লান্ত যে পোস্ট করার মতো আগ্রহ পাইনা 😪এখন মনে হয় পোস্ট করার একটা আলাদা...
04/09/2026

লাস্ট কিছু দিন আলহামদুলিল্লাহ একটানা কাজ করে এতো ক্লান্ত যে পোস্ট করার মতো আগ্রহ পাইনা 😪

এখন মনে হয় পোস্ট করার একটা আলাদা মানুষ থাকলে ভালো হতো! যাইহোক সুন্দর সুন্দর কেক পেতে Jannat's Dreamscape এ অর্ডার করে ফেলুন 😌🫶

Alhamdulillah for everything....

ভাইয়া নাকি আগে কেক খেতেই পছন্দ করতেন না! 🥹কিন্তু আমাদের কেক একবার টেস্ট করার পর থেকেই নাকি ফ্রিজ খুলে খুলে কেক খেয়ে ফেলে...
13/08/2026

ভাইয়া নাকি আগে কেক খেতেই পছন্দ করতেন না! 🥹
কিন্তু আমাদের কেক একবার টেস্ট করার পর থেকেই নাকি ফ্রিজ খুলে খুলে কেক খেয়ে ফেলেন 🤭🤎

তাই ভাইয়া যখন ছুটিতে ঢাকা থেকে চট্টগ্রামে আসছেন, তখন তাঁর আদরের ছোট বোন ভাইয়ার জন্য আমাদের কাছ থেকে এই কেকটা অর্ডার করেছিলেন!সবকিছুর জন্য শুকরিয়া।


✨

The beauty of this cake has completely mesmerized me,I still can’t get over it🪷💗Made with pure love & PassionYour day & ...
12/08/2026

The beauty of this cake has completely mesmerized me,I still can’t get over it🪷💗

Made with pure love & Passion
Your day & our masterpiece
Alhamdulillah for everything.

✨

This beautiful trend-inspired cake was made with love to celebrate the two wonderful years of Jannat's Dreamscape,  Alha...
05/08/2026

This beautiful trend-inspired cake was made with love to celebrate the two wonderful years of Jannat's Dreamscape, Alhamdulillah✨🪷

.

Alhamdulillah for everything❣️

ছোট্ট একটি স্বপ্ন পূরণের দিন! 🫶২০২৪ সালের জুলাই মাসে পড়াশোনার পাশাপাশি খুব ছোট্ট একটা স্বপ্ন আর অনেক ভালোবাসা নিয়ে শুরু...
01/08/2026

ছোট্ট একটি স্বপ্ন পূরণের দিন! 🫶

২০২৪ সালের জুলাই মাসে পড়াশোনার পাশাপাশি খুব ছোট্ট একটা স্বপ্ন আর অনেক ভালোবাসা নিয়ে শুরু করেছিলাম Jannat's Dreamscape। দেখতে দেখতে আমার এই ছোট্ট পথচলার দুই বছর পূর্ণ হয়ে গেল আলহামদুলিল্লাহ । এই দুই বছরে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, অনেক সুন্দর মুহূর্তের সাক্ষী হয়েছি।

আমার ইচ্ছে ছিল, পেজের দুই বছর পূর্তি একটু অন্যভাবে উদযাপন করব। শুধু কেক বানানো বা সেলিব্রেশন না, আমার এই আনন্দটা এমন কিছু মানুষের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছিলাম, যাদের মুখে একটা ছোট্ট হাসিও অনেক বড় কিছু মনে হয়।

একদিন ষোলোশহর স্টেশন থেকে সিইউতে একটা কেক ডেলিভারি ছিল। সেদিন কেকটা আমি নিজেই পৌঁছে দিতে গিয়েছিলাম। ঠিক তখনই স্টেশনের একটা ছোট্ট বাচ্চা এসে বলেছিল, "আপু, আমাকে একটু কেক দাও।"

কথাটা খুব ছোট ছিল, কিন্তু কেন যেন সেদিন থেকেই সেটা আমার মনে গেঁথে ছিল। তখনই মনে মনে ঠিক করেছিলাম, একদিন সুযোগ হলে ওদের সঙ্গে আমার এই আনন্দটা ভাগ করে নেব।

আর আমার বেকিং জার্নির দুই বছর পূর্তি উপলক্ষে অবশেষে সেই ছোট্ট ইচ্ছেটা পূরণ করতে পেরেছি। আজ ওদের সঙ্গে কেক কেটেছি, কেক খেয়েছি, গল্প করেছি, হাসাহাসি করেছি। ওদের আনন্দ আর হাসিমুখ দেখে মনে হয়েছে, এই ছোট্ট মুহূর্তটাই আমার দুই বছরের পথচলার সবচেয়ে সুন্দর উদযাপন।

আলহামদুলিল্লাহ, জীবনের কিছু মুহূর্ত এমন হয়, যেগুলো কোনো বড় অর্জনের চেয়েও বেশি শান্তি দেয়। আজকের দিনটা আমার জন্য ঠিক তেমনই একটা দিন।

দোয়া করবেন, যেন ভবিষ্যতেও আমার এই ছোট্ট পথচলার মাধ্যমে আরও অনেক মানুষের মুখে হাসি ফোটাতে পারি।

Travel-themed cake ✈️You can get any type of cake customized just the way you want from us. 💙Made with pure love & Passi...
24/07/2026

Travel-themed cake ✈️

You can get any type of cake customized just the way you want from us. 💙

Made with pure love & Passion
Your day & our masterpiece.
Alhamdulillah for everything

এই কেকটা দেখেই আশা করি বোঝা যাচ্ছে, এটা কতটা রিচ আর চকোলেটি! 🤎এর লেয়ারে রয়েছে ভাইরাল লন্ডন কেকের মতো একটা চকলেটি মিশ্র...
23/07/2026

এই কেকটা দেখেই আশা করি বোঝা যাচ্ছে, এটা কতটা রিচ আর চকোলেটি! 🤎

এর লেয়ারে রয়েছে ভাইরাল লন্ডন কেকের মতো একটা চকলেটি মিশ্রণ, তাই টেস্টটা একদম অন্যরকম রিচ। তবে ছবিতে দেখে এই কেকের টেস্টটা কতটা ভালো, সেটা পুরোপুরি বোঝানো সম্ভব না।

যারা ভ্যানিলা বা রেগুলার চকলেট কেকের চেয়ে একটু বেশি চকলেটি ফ্লেভার পছন্দ করেন, তারা এই কেকটা অবশ্যই ট্রাই করতে পারেন ✨

.

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jannat's Dreamscape posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share