24/11/2025
নিয়োগ বিজ্ঞপ্তি
উল্লেখিত পদে চাকুরির জন্য আগামী ৩০/১১/২০২৫খ্রি. তারিখ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে স্বহস্তে লিখিত আবেদনপত্রসহ বিস্তারিত জীবনবৃত্তান্ত, ২কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের সত্যায়িত ফটোকপি, চারিত্রিক সনদপত্র ও জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতার সনদ পত্রের ফটোকপি (যদি থাকে) ও সচল মোবাইল নম্বরসহ পদের নাম উল্লেখপূর্বক সংস্থার নির্বাহী পরিচালক বরাবরে সংগ্রাম (সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসূচী), প্রধান কার্যালয়, শহীদ স্মৃতি সড়ক, বরগুনা ঠিকানায় প্রেরণের জন্য আহ্বান করা যাচ্ছে। কেবল বাছাইকৃত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহনের জন্য আমন্ত্রণ জানানো হবে।