Tani's tiny world

Tani's tiny world শিখতে চাই, শিখাতে চাই 💛
বাচ্চাদের যত্ন, খাবার আর শেখার গল্পে সাজানো — Tani’s Tiny World
❤️

19/05/2026

হঠাৎ করে পেজের রিচ একদম ডাউন 🙄

19/05/2026

দুপুরের মেনুতে আজ কি ছিল বাবুদের জন্য?

19/05/2026

৮ মাস প্লাস বাচ্চাদের জন্য পুষ্টিকর এবং প্রোটিনে ভরপুর খিচুড়ি রেসিপি।

19/05/2026
🍌 “একটা কলা দিয়েই বাবুর ১৫টা মজার ও পুষ্টিকর খাবার রেসিপি !” 😍১. কলা-সুজি পোরিজসুজি রান্না করে এর সাথে কলা ম্যাশ করে দিন...
19/05/2026

🍌 “একটা কলা দিয়েই বাবুর ১৫টা মজার ও পুষ্টিকর খাবার রেসিপি !” 😍
১. কলা-সুজি পোরিজ
সুজি রান্না করে এর সাথে কলা ম্যাশ করে দিন। চাইলে সামান্য ঘি যোগ করতে পারেন।
✅ শক্তি ও ওজন বাড়াতে সাহায্য করে
👶 ৬+ মাস

২. কলা-ওটস প্যানকেক
ওটস গুঁড়া, কলা ও ডিম মিশিয়ে ছোট প্যানকেক বানান।
✅ আয়রন ও ফাইবার সমৃদ্ধ
👶 ৮+ মাস

৩. কলা-দই স্মুদি
টক দই ও কলা ব্লেন্ড করে দিন।
✅ পেট ঠান্ডা রাখে ও হজমে সাহায্য করে
👶 ৮+ মাস

৪. কলা-খেজুর শেক
কলা, ভেজানো খেজুর ও দুধ/পানি ব্লেন্ড করুন।
✅ এনার্জি বুস্টিং খাবার
👶 ১ বছর+

৫. কলা-চিঁড়া মাখা
নরম চিঁড়া পানিতে ভিজিয়ে কলা দিয়ে মাখিয়ে দিন।
✅ পেট ভরা রাখে
👶 ৭+ মাস

৬. কলা-সাবুদানা পুডিং
সাবুদানা রান্না করে কলা মিশিয়ে দিন।
✅ সহজে হজম হয়
👶 ৮+ মাস

৭. কলা-মিষ্টি আলু ম্যাশ
সেদ্ধ মিষ্টি আলু ও কলা একসাথে ম্যাশ করুন।
✅ ভিটামিন A সমৃদ্ধ
👶 ৬+ মাস

৮. কলা-রুটি ম্যাশ
রুটি ছোট টুকরো করে কলা ও গরম পানি/দুধ দিয়ে মাখান।
✅ সকালের হেলদি নাস্তা
👶 ৮+ মাস

৯. কলা-ডিম প্যানকেক
ডিম ও কলা মিশিয়ে তাওয়ায় ছোট ছোট প্যানকেক বানান।
✅ প্রোটিন সমৃদ্ধ
👶 ৮+ মাস

১০. কলা-চিয়া পুডিং
চিয়া সিড ভিজিয়ে কলা মিশিয়ে দিন।
✅ ফাইবার ও ওমেগা-৩ সমৃদ্ধ
👶 ১ বছর+

১১. কলা-কর্নফ্লাওয়ার কাস্টার্ড
দুধে কর্নফ্লাওয়ার রান্না করে শেষে কলা দিন।
✅ নরম ও মজাদার খাবার
👶 ৯+ মাস

১২. কলা-মুড়ি মাখা
মুড়ি একটু নরম করে কলা দিয়ে মাখান।
✅ ঝটপট বিকেলের নাস্তা
👶 ১ বছর+

১৩. কলা-সেমাই
দুধে সেমাই রান্না করে শেষে কলা কুচি দিন।
✅ বাচ্চারা খুব পছন্দ করে
👶 ৯+ মাস

১৪. কলা-মাফিন
কলা দিয়ে ঘরোয়া মাফিন বানাতে পারেন।
✅ বাইরের কেকের ভালো বিকল্প
👶 ১ বছর+

১৫. কলা-চালের গুঁড়ার পায়েস 🍌🥣
চালের গুঁড়া দুধ/পানিতে রান্না করে শেষে কলা ম্যাশ মিশিয়ে দিন। চাইলে সামান্য ঘি যোগ করতে পারেন।
✅ নরম, পুষ্টিকর ও পেট ভরা রাখে
👶 ৭+ মাস

অতিরিক্ত পাকা কলা বাচ্চাদের খাবারের জন্য সবচেয়ে ভালো। নতুন খাবার সবসময় অল্প করে শুরু করুন।

এখন লিচুর সিজন।বাচ্চাকে লিচু খাওয়ানোর ক্ষেত্রে  সাবধানতা অবলম্বন করবেন। 🍒 বাচ্চাকে লিচু খাওয়ানোর আগে অবশ্যই এই সতর্কতা...
18/05/2026

এখন লিচুর সিজন।বাচ্চাকে লিচু খাওয়ানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন।
🍒 বাচ্চাকে লিচু খাওয়ানোর আগে অবশ্যই এই সতর্কতাগুলো মানুন ⚠️

🧒 বয়স নিশ্চিত করুন
১ বছরের নিচে বাচ্চাকে লিচু না দেওয়াই ভালো। বড় বাচ্চাদের ক্ষেত্রেও অল্প পরিমাণে শুরু করুন।এবং বাচ্চাকে লিচু খাওয়ানোর সময় বাচ্চার পাশেই থাকুন।

⚠️ অ্যালার্জি ঝুঁকি
প্রথমবার খুব সামান্য দিন এবং ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করুন—র‍্যাশ, চুলকানি বা বমি হলে সঙ্গে সঙ্গে বন্ধ করুন।

🍒 বীজ সম্পূর্ণ সরান
লিচুর বীজ বাচ্চার জন্য খুব বিপজ্জনক, শ্বাসনালী আটকে যেতে পারে।

🧼 ভালোভাবে ধুয়ে নিন
বাইরের রাসায়নিক বা ধুলো দূর করতে ভালোভাবে ধুয়ে খাওয়াতে হবে।

🍽️ খালি পেটে না খাওয়ানো ভালো
খালি পেটে দিলে কিছু বাচ্চার পেট খারাপ বা অস্বস্তি হতে পারে।

⛔ অতিরিক্ত না খাওয়ানো
বেশি লিচু খেলে পেট ব্যথা, গ্যাস বা ডায়রিয়া হতে পারে।

🕒 সঠিক সময় বেছে নিন
দুপুর বা দিনের বেলায় অল্প পরিমাণে দেওয়া ভালো, রাতে না দেওয়াই ভালো।

🧊 ফ্রেশ লিচু ব্যবহার করুন
বাসি বা বেশি পাকা লিচু না দেওয়াই ভালো।

👶 ছোট টুকরো করে দিন
বাচ্চার বয়স অনুযায়ী খুব ছোট করে কেটে দিন যাতে গিলতে সমস্যা না হয়।

🌾 “ওটস খেলে বাচ্চা শুকিয়ে যায়”—এই কথাটা কি সত্যি?অনেকেই মনে করেন বাচ্চাকে ওটস খাওয়ালে নাকি বাচ্চা শুকিয়ে যায়।আসলে এটি পু...
18/05/2026

🌾 “ওটস খেলে বাচ্চা শুকিয়ে যায়”—এই কথাটা কি সত্যি?
অনেকেই মনে করেন বাচ্চাকে ওটস খাওয়ালে নাকি বাচ্চা শুকিয়ে যায়।
আসলে এটি পুরোপুরি ভুল ধারণা। 😊
ওটস একটি খুবই পুষ্টিকর খাবার। এতে রয়েছে—
✨ কার্বোহাইড্রেট
✨ ফাইবার
✨ আয়রন
✨ প্রোটিন
✨ বিভিন্ন ভিটামিন ও মিনারেল
যা বাচ্চার এনার্জি, হজম শক্তি এবং সুস্থ বৃদ্ধিতে সাহায্য করে। 💛
তবে শুধু ওটস খাওয়ালেই হবে না।
বাচ্চার খাবারে ভ্যারাইটি রাখতে হবে—
ডাল, ডিম, সবজি, ফল, মাছ-মাংস, ঘি বা হেলদি ফ্যাট সবকিছুই বয়স অনুযায়ী দিতে হবে। 🥚🥦🍌
অনেক সময় বাচ্চা অসুস্থ হলে, কম খেলে বা পর্যাপ্ত ক্যালোরি না পেলে ওজন কমতে পারে।
কিন্তু শুধু ওটসের কারণে বাচ্চা শুকিয়ে যায়—এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। ✨
বরং সঠিকভাবে দুধ, ফল, বাদামগুঁড়া বা সবজি দিয়ে ওটস তৈরি করলে এটি খুবই হেলদি একটি মিল হতে পারে। 😍
💬 আপনার বাবু কি ওটস খেতে পছন্দ করে?

18/05/2026

আপনার বেবি কি সহজে খাবার খায়, নাকি পিছন পিছন দৌড়াতে হয়?
🥺”

18/05/2026

চিকেন + সবজি দিয়ে খুবই হেলদি টেস্টি স্ন্যাকস।যেসব বাচ্চা সবজি খেতে চায় না, তাদের জন্য পারফেক্ট রেসিপি এটা! 🥦🥕

Address

Faridpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tani's tiny world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share